প্রধান সূচি

শরণখোলায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

শরণখোলা প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মনোয়ারা আক্তার (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন পার্শ্ববর্তী সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মনোয়ারা বেগম ইফতার শেষে বাড়ির পার্শ্ববর্তী একটি ফিল্টার থেকে খাবার পানি আনতে যাচ্ছিলেন। এমন সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই সন্তানের জননী নিহত গৃহবধু ওই গ্রামের হারুন তালুকদারের স্ত্রী। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial