প্রধান সূচি

Tuesday, June 6th, 2017

 

পিরোজপুরে দরিদ্র পরিবারে মাঝে দুগ্ধদানকারী গাভী বিতরণ

ষ্টাফ রিপোর্টার : দেশকে মধ্যম আয়ের দেশ করতে দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি করার লক্ষ্যে পিরোজপুরে ৫০টি দুগ্ধদানকারী গাভী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এডিপি শাখা। মঙ্গলবার সকালে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এ গাভী বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। এসময় প্রতিটি পরিবারকে একটি গাভী ও একটি বাছুর দেয়া হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, ভ্যাটেনারী সার্জন ডাঃ শুভংকর দত্ত, বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এডিপিবিস্তারিত পড়ুন


কাউখালীতে নিষিদ্ধ জাল জব্দ

কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলায় মৎস্য অধিদপ্তর সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে সুবিদপুর, চিরাপাড়া,ও আমরাজুড়ি  এলাকায়  থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের  নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া, বেড় জাল জব্দ করেছে। মঙ্গলবার ভোরে সন্ধ্যা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ল মাঠে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, সহকরী মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল।  


কচুয়ায় কৃষকের পেঁপে গাছ কেটে ফেলার হুমকি

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় কৃষকের ৭শ’ পেঁেপ গাছ কেটে নেয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।  সোমবার রাতে উপজেলার টেংরাখালী গ্রামের গাছ ব্যবসায়ী এনছান শিকদারের ছেলে রফিকুল ইসলামের ৫০ শতক জায়গায় চাষ করা পেঁপে ক্ষেতের ৩টি গাছ কেটে চাঁদার দাবীতে একটি চিঠি লিখে যায় দুর্বৃত্তরা। চাহিদা অনুযায়ী টাকা না দিলে সকল গাছ কেঁটে ফেলা হবে বলে চিঠির মাধ্যমে হুমকি দেয়। এ ঘটনায় রফিকুল মঙ্গলবার সকালে কচুয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।


শরণখোলায় বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বজ্রপাতে মনোয়ারা আক্তার (৩০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবন পার্শ্ববর্তী সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মনোয়ারা বেগম ইফতার শেষে বাড়ির পার্শ্ববর্তী একটি ফিল্টার থেকে খাবার পানি আনতে যাচ্ছিলেন। এমন সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই সন্তানের জননী নিহত গৃহবধু ওই গ্রামের হারুন তালুকদারের স্ত্রী। মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।


শরণখোলায় স্কুলছাত্র সোহাগ হত্যা রহস্য উদঘাটন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর স্কুলছাত্র তারিকুজ্জামান সোহাগ হত্যার দেড় বছর পর রহস্য উদ্ঘাটিত হয়েছে। হত্যাকান্ডের মূল হোতা সোহাগের আপন ফুফাতো ভাই। মুক্তিপণ আদায়ের জন্য সোহাগকে অপহরণ করে ফুফাতো ভাই সাইদুল শিকদার (২৩)। পরে তাকে সুন্দরবনের গহীনে নিয়ে হত্যা করা হয়। বাগেরহাটের সিআইডি পুলিশের হাতে গ্রেফতারের পর ম্যাজিষ্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দীতে এসব কথা স্বীকার করেছে ঘাতক সাইদুল। সোহাগ রায়েন্দা পাইলট হাইস্কুলের ১০ শ্রেণির ছাত্র ছিলো। মঙ্গলবার এতথ্য নিশ্চিত করেছে সিআইডি। মামলার বাদি সোহাগের মা তাসলিমা আক্তার জানান, ২০১৫ সালের ১৪ নভেম্বর বিকেলে ঢাকা যাওয়ার পথে অপহরণ করা হয়বিস্তারিত পড়ুন


আস বাংলাদেশ কর্তৃক মেধাবী ছাত্রীদের বৃত্তির চেক বিতরণ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবি সংস্থা ‘আস’ বাংলাদেশের উদ্যোগে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্রীদের মাঝ বৃত্তির চেক প্রদান করা হয়েছে।   মঙ্গলবার সকালে কচুয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ৪জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান শিক্ষায় নারী শিক্ষার্থীদের মেধা বৃত্তির চেক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা ছরোয়ার, মোঃ সেলিম হাজরা উপজেলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছলিমা বেগম, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, আস বাংলাদেশের প্রকল্পবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় হরপ্রসাদ (৩০) নামে নছিমন দূর্ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিববাটী ব্রীজ সড়কে গাছের সাথে চলন্ত নছিমনের ধাক্কায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত হরপ্রসাদ পাশ্ববর্তী কয়রা উপজেলার হাতিয়ার ডাঙ্গা গ্রামের কৌতুক মন্ডলের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন হরপ্রসাদ মাছ নিয়ে নছিমন যোগে পাইকগাছা বাজারে যাওয়ার সময় পথিমধ্যে শিববাটী ব্রীজ ও জিরোপয়েন্ট সড়কের মধ্যবর্তী স্থানে পৌছানোর পর চলন্ত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খাই। এতে হরপ্রসাদ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলাবিস্তারিত পড়ুন


কাল ঐতিহাসিক ছয় দফা দিবস

কন্ঠ ডেস্ক : কাল বুধবার ঐতিহাসিক ছয় দফা দিবস। ১৯৬৬ সালের ৭ জুন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর’র গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১০ বাঙালি শহীদ হন। এরপর থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আপসহীন সংগ্রামের ধারায় ঊনসত্তরের গণঅভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনবিস্তারিত পড়ুন


উপজেলা চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যান বিরোধ ! মঠবাড়িায়ায় ৭ ইউপি চেয়ারম্যানের সম্মতি ছাড়াই এডিপির প্রকল্পের অনুমোদন

  মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ও রাজস্ব তহবিলের অর্থ বিভাজনের জরুরি সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় ১১ জন ইউপি চেয়ারম্যানের ৪ জন রেজুলেশন বহিতে স্বাক্ষর করলেও বাকি ৭ জন চেয়ারম্যান স্বাক্ষর দেন নি। ফলে প্রকল্প বাছাই কমিটির সদস্য ৭ জন চেয়ারম্যানের স্বাক্ষর ছাড়াই চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ও রাজস্ব তহবিলের গৃহীত বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসময় ওই সভা থেকে ৭ ইউপি চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে সভাকক্ষ ত্যাগ করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ও রাজস্ব তহবিলের অর্থ বিভাজনেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় চাঁদাবাজীর মামলা করে আতংকে প্রবাসীর স্ত্রী

  মঠবাড়িয়া প্রতিনিধি : প্রকাশ্যে দিবালোকে ফ্লিমী ষ্টাইলে সৌদি প্রবাসীর স্ত্রীর গলায় অস্ত্র ঠেকিয়ে ২০ লাখ টাকা চাঁদাদাবীর ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা করে আতংকে রয়েছে মামলার বাদী ওই গৃহবধূ। এ ঘটনায় এলাকাবাসী একজনকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করলেও গত তিন দিনেও ঘটনার সাথে জড়িত বাকী দুই আসামীকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। বাকী আসামীরা গ্রেফতার না হওয়ায় আসামীরা বড় ধরনের ক্ষতি করতে পারে এই আতঙ্কে মামলার বাদী রহিমা বেগম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের সৌদি প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী রহিমা বেগমেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial