Tuesday, June 6th, 2017
চিতলমারীতে শিক্ষার্থীর আত্মহত্যা
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে এস এস পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত সজীব গাইন (১৭) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে। সে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের শ্যামপাড়া গ্রামের স্কুল শিক্ষক সরোজ গাইনের ছেলে ও খুলনা পাবলিক কলেজের বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। জানাগেছে, গত সোমবার খুলনার বয়রা এলাকায় সজীবের ভাড়া বাসায় বিকেল থেকে সে দরজা বন্ধ করে থাকে। সহপাঠীরা রাতে তাকে ডাকা-ডাকি করলে ভিতর থেকে সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পুলিশ রাত ১০ দিকে বাসারন দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে রশিতে ঝুলন্ত অবস্থায় সজীবের লাশবিস্তারিত পড়ুন
রাষ্ট্রীয় মর্যাদায় এডভোকেট আলী হায়দার খানের দাফন সম্পন্ন
ষ্টাফ রিপোর্টার : প্রবীণ রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, ৬০’র দশকের প্রখ্যাত ছাত্র নেতা, সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট আলী হায়দার খানকে পিরোজপুরে পৌর গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার জোহর নামাজবাদ পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠের ঈদগাহে মরহুম আলী হায়দার খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে পিরোজপুর জেলা জজশীপ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভার মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় পুলিশের একটি দল তাকে গার্ড অব অর্নার প্রদান করে এবংবিস্তারিত পড়ুন
