প্রধান সূচি

পাইকগাছায় সড়ক দূর্ঘটনায় নিহত-১

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় হরপ্রসাদ (৩০) নামে নছিমন দূর্ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শিববাটী ব্রীজ সড়কে গাছের সাথে চলন্ত নছিমনের ধাক্কায় মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত হরপ্রসাদ পাশ্ববর্তী কয়রা উপজেলার হাতিয়ার ডাঙ্গা গ্রামের কৌতুক মন্ডলের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার দিন হরপ্রসাদ মাছ নিয়ে নছিমন যোগে পাইকগাছা বাজারে যাওয়ার সময় পথিমধ্যে শিববাটী ব্রীজ ও জিরোপয়েন্ট সড়কের মধ্যবর্তী স্থানে পৌছানোর পর চলন্ত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খাই। এতে হরপ্রসাদ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহসানারা বিনতে ময়না জানান, হরপ্রসাদের পায়ের উপরে সামান্য কাঁটার দাগ ছিল, তবে তার পেটে গুরুতর আঘাত প্রাপ্ত হওয়ায় প্রসাবের রাস্তা দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial