বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি :
‘প্রাণের স্পন্দন প্রকৃতির বন্ধন’ এই শ্লোগান নিয়ে বাগেরহাট পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে র্যালিটি শহর ঘুরে আবার স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। র্যালী শেষে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস বেলুন উড়িয়ে পরিবেশ দিবসের উদ্বোধন ঘোষনা করেন। পরে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
Please follow and like us:
« পাইকগাছায় জাতীয় শ্রমিক লীগের ওয়ার্ড কমিটি গঠন (পূর্ববর্তি সংবাদ)
