প্রধান সূচি

কচুয়ায় স্কুল ছাত্রী অপহরনের ২ দিন পর উদ্ধার ঃ আটক-১

কচুয়া প্রতিনিধি :

বাগেরহাটের কচুয়ায় স্কুল ছাত্রী অপহরনের ২ দিন পর ঢাকার কেরানীগঞ্জ থেকে শনিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে কচুয়া এনে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, অপহরনের ঘটনায় জড়িত সন্দেহে সাদ্দাম নামের একজনকে এলাকাবাসি আটক করে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

শনিবার বিকেল ৫ টায় বাধাল বাজার থেকে তাকে আটক করা হয়। সে মোড়েলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

স্কুল ছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে, জেলার কচুয়া উপজেলার বক্তারকাঠি গ্রামের কৃষক সেলিম শিকদারের ৮ম শ্রেণীতে পড়–য়া মেয়ে গত বুধবার সকালে বাড়ী থেকে স্কুলে কোচিং করার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ী ফিরে আসেনি। এনিয়ে তারা কচুয়া থানায় একটি জিডি করেন। পরে মুঠোফোনের মাধ্যমে খবরের ভিত্তিতে স্থানীয় ইউপি সদস্য নাজমা বেগম শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জের এক বস্তি থেকে ছাত্রীটিকে উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য নাজমা বেগম বলেন, খবর পেয়ে আমি ঢাকার কেরানীগঞ্জের এক বস্তি থেকে ছাত্রীটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করি।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ বেলফার হোসেন বলেন, মেয়েটিকে শনিবার দুপরের দিকে ভর্তি করা হয়েছে। তার শরীরে আঘাতে চিহ্ন রয়েছে। এছাড়া তার শরীরে চেতনানাশক ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

কচুয়া থানার এস আই সরদার ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial