প্রধান সূচি

Saturday, June 3rd, 2017

 

আবারো অশান্ত হয়ে উঠছে নাজিরপুরের মালিখালি ইউনিয়ন

এস এম তানভীর আহম্মেদ : আবারো অশান্ত হয়ে উঠছে নাজিরপুরের মালিখালী ইউনিয়ন। বংশীয় আধিপত্য বিস্তারের জের ধরে হিংসার আগুনে এবার ইউনিয়নের ঝনঝনিয়া গ্রামে পুড়লো ৬টি বসতঘর। গত মঙ্গলবার সকালে দেয়া এ অগ্নিকান্ড এবং লুটপাটের ঘটনায় নারী-পুরুষসহ আহত হয়েছে ১০ জন। মালিখালী পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি ইউনিয়ন। পিরোজপুর-গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী এ ইউনিয়নটি একনামে চেনে পিরোজপুর জেলার মানুষ। এ ইউনিয়নের পেনাখালী, ঝনঝনিয়া গ্রামসহ পাশ্ববর্তী কয়েকটি গ্রামে দাড়িয়া, শেখ ও হাওলাদার এ তিনটি বংশের মধ্যে আধিপত্যের বিস্তার নিয়ে বিরোধে গত ৬ বছরে শতাধিক ঘরবাড়িতে অংগ্নিসংযোগ, হত্যা, লুটপাটের ঘটনা ও শতাধিক মানুষ আহত হবারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে এপেক্স ক্লাবের উদ্যোগে দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : এপেক্স ক্লাব অব পিরোজপুরের উদ্যোগে আজ শনিবার দুঃস্থদের মাঝে যাকাতের কাপড় বিতরণ ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় দুঃস্থদের মাঝে কাপড় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবের জাতীয় সভাপতি খুরশিদ উল আলম অরুন। এ সময় এপেক্স ক্লাব-৫ এর ডিজি আফজাল হোসেন টিপু, পিরোজপুর এপেক্স ক্লাবের প্রেসিডেন্ট সত্যজিৎ দাস তংকু, সাবেক প্রেসিডেন্ট ইকবাল রেজা মাসুম, এস এম রেজাউল ইসলাম শামীম, আক্তারুজ্জামান মাসুম, সিনিয়র এপেক্সিয়ান এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, মিনারা মাহাবুর, পিরোজপুর এপেক্স ক্লাবের সেক্রেটারী রশিদ আল মুনান প্রমূখ।বিস্তারিত পড়ুন


জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে জেলা আওয়ামী লীগের আনন্দ র‌্যালী

  ষ্টাফ রিপোর্টার : বার্ষিক জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আন্দ র‌্যালী করেছে। শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ হাবিবুর রহমান মালেক।


সংসদ সদস্য ও যুদ্ধাপরাধী মামলার আসামীও তালিকায় || মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ে আড়াই কোটি টাকার বাণিজ্যের অভিযোগ

  মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে ব্যাপক অনিয়ম, সীমাহীন দুর্নীতি ও  মোটা অংকের টাকার বিনিময় অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করে মন্ত্রণালয়ে  প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধাদের একাংশ। শনিবার সকালে প্রেসক্লাবে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধকালীন ইয়ং অফিসার (সুন্দরবন অঞ্চল, ৯ম সেক্টর) মজিবুল হক খান মজনু। এ সময় বক্তব্য রাখেন, সাবেক পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাদিকুর রহমান, ভারতের আমলানি যুব প্রশিক্ষণ ক্যাম্পের পলিটিক্যাল মোডিভেটর মোস্তফা শাহ আলম দুলাল, মুক্তিযোদ্ধা হালিম জমাদ্দার, জাহাঙ্গীর হোসেন ও ইয়াকুব আলী প্রমূখ। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, সম্প্রতি মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জমি সক্রান্ত বিরোধে বসত ঘরে হামলা || ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ

  মঠবাড়িয়া প্রতিনিধি : জমি সক্রান্ত বিরোধের জের ধরে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামে কৃষকের  বসত ঘরে হামলা ও ফলদ গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এসময় প্রতিপক্ষের ভাড়া করা লোকজন কৃষক মজিবর রহমান ও তার স্ত্রী নুরবানুর ওপর হামলা চালিয়ে আহত করে। প্রতিপক্ষ আকব্বর হালাদার গং গাছ কেটে ও বসত ঘরে হামলা করেও ক্ষান্ত হয়নি উল্টো মজিবর ও তার পরিবারের লোকজনের নামে থানায় মামলা করে বাড়ি ছাড়া করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলার স্বীকার মজিবর রহমান জানান, প্রতিবেশি আকব্বর হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে ৬৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলেবিস্তারিত পড়ুন


কচুয়ায় স্কুল ছাত্রী অপহরনের ২ দিন পর উদ্ধার ঃ আটক-১

কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় স্কুল ছাত্রী অপহরনের ২ দিন পর ঢাকার কেরানীগঞ্জ থেকে শনিবার দুপুরে তাকে উদ্ধার করা হয়েছে। পরে তাকে কচুয়া এনে কচুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, অপহরনের ঘটনায় জড়িত সন্দেহে সাদ্দাম নামের একজনকে এলাকাবাসি আটক করে কচুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শনিবার বিকেল ৫ টায় বাধাল বাজার থেকে তাকে আটক করা হয়। সে মোড়েলগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। স্কুল ছাত্রীর পরিবার সুত্রে জানা গেছে, জেলার কচুয়া উপজেলার বক্তারকাঠি গ্রামের কৃষক সেলিম শিকদারের ৮ম শ্রেণীতে পড়–য়া মেয়ে গত বুধবার সকালে বাড়ী থেকে স্কুলে কোচিংবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মাদক মামলাসহ সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামী গ্রেফতার

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মাদক মামলাসহ অন্য মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এস আই মোঃ মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উপজেলার উমেদপুর এলাকা থেকে মৃতঃ আঃ রহমান সিকদারের ছেলে লোকমান সিকদার (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করে। এছাড়া বৃহস্পতিবার রামচন্দ্রপুর গ্রাম থেকে দেবাশীষ রায়ের ছেলে জয়ন্ত রায় (২৮) ও উপজেলার উমেদপুর গ্রামের মাদক ব্যবসায়ী নির্মল চন্দ্র দাসের ছেলে বিজন চন্দ্র দাস (২৫)কে গ্রেফতার করে। তাদের উভয়ের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রন মামলায় আদালতবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় লোকনাথের ১২৭তম তিরোধান দিবস পালিত

ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়ায় গতকাল শনিবার মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ¥চারীরর ১২৭তম তিরোধান দিবস। দিবসটি পালন উপলক্ষে ভান্ডারিয়া মদন মোহন জিউ মন্দির ও লোকনাথ সেবা সংঘের উদ্যোগে ২ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শুক্রবার সকালে লোকনাথের বিগ্রহ স্থাপন, দুপুরে পূজা অর্চনা, রাগভোগ সন্ধ্যায় দেশবাসীর শান্তি কামনায় প্রদীপ প্রজ্জলন ও বিশেষ প্রার্থনা, ভাগবত পাঠ এবং রাতে যশোরের পরিমল ও গোপালগঞ্জের স্বপন সম্প্রদায়ের কন্ঠে ধর্মীয় সঙ্গীত পদাবলী কীর্ত্তন। শনিবার সকালে ঠাকুর জাগরণ, বাল্যভোগ, দুপুরে পূজা শেষে অঞ্জলীপ্রদান, রাজভোগ ও ভোগারতী কীর্ত্তণ এবং আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ৩০ ফুট রাস্তার জন্য ভোগান্তিতে ২০টি পরিবার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন জেলখানা রোডের পাশ দিয়ে যাওয়া মাদ্রাসা রোড নামে পরিচিত মাত্র ৩০ ফুটের একটি রাস্তার জন্য চরম ভোগান্তির মধ্যে পরেছে ২০টি পরিবার। যাতায়াতের একমাত্র মাধ্যম এ মাটির রাস্তাটি সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হওয়ার কারনে ভোগান্তির শেষ নেই যেন এই ২০টি পরিবারের সদস্যদের মাধ্যে। আর জলমগ্ন এ রাস্তাটি দিয়ে খুব কষ্টে যাতায়াত করছে স্কুলগামী কোমলমতি শিশুরাসহ অন্যান্য লোকজন। এ রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলরসহ বাগেরহাট পৌরসভায় আবেদন করেও কোন প্রতিকার মিলছে না। এ প্রতিবেদকের সাথে কথা হলে স্থানীয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোলাইমান শেখবিস্তারিত পড়ুন


পাইকগাছায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি : পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদ ও পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাজার চৌ-রাস্তা মোড়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শেখ ফারুক হোসেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, রবি শংকর মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, গাজী শামছুল হুদা খোকন, গাজী শহিদুল ইসলাম খোকন,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial