Saturday, June 3rd, 2017
পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজে অভিভাবক শিক্ষক মতবিনিময় অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার ঐতিহ্যবাহী ফসিয়ার রহমান মহিলা বিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের লেখাপড়ার মানন্নোয়নে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, গাইড শিক্ষক নাসরিন আরা, শ্রেণি শিক্ষক আছাফুর রহমান, শহিদুল ইসলাম, সরদার আব্দুর রাজ্জাক, ইতি বৈরাগী, আলহাজ্ব শহিদুল ইসলাম, নুরুজ্জামান, অরিন্দম কুমার নাথ, শরিফা খাতুন, আবু সাবাহ, অভিভাবক সুনীল কুমার মন্ডল, হারুন-অর-রশিদ, ইদ্রিস আলী, মাকসুদা আক্তার ও শর্মিষ্ঠা সাহা।
মোল্লারহাটে মিথ্যা মামলায় জড়িয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানীর অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লারহাটে একটি আলোচিত ধর্ষন মামলার জের ধরে মিথ্যা মামলায় জড়িয়ে মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানীর অভিযোগ উঠেছে। এদিকে স্পর্শকাতর ওই মামলাটিকে পুঁজি করে একটি স্বার্থান্বেসী মহল ঘোলা পানিতে মাছ শিকারের মত এলাকায় ফায়দা হাসিল করার চেষ্টা করছে বলে এলাকাবাসী দাবী করেছে। এসব ষড়যন্ত্রকারীদের হাত থেকে মুক্তি পেতে অসহায় ওই মুক্তিযোদ্ধা পরিবারটি প্রশাসনের উর্ধ্বতন কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী ও এলাকাবাসি জানান, গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে মোল্লারহাট উপজেলার শোলাবাড়িয়ো গ্রামের সোবহান মোল্লা নামে এক ব্যক্তির ছুরির আঘাতে ওই গ্রামের এক হিন্দু গৃহবধুর পায়ের কিছু অংশ কেটেবিস্তারিত পড়ুন
