প্রধান সূচি

পিরোজপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার :

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় পিরোজপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রামকৃষ্ণ দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইদ্রিস মিয়া, সদর হাসাপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ ফারহানা রহমান।

এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial