প্রধান সূচি

Sunday, May 28th, 2017

 

বরিশালে বাড়ছে আর্সেনিক রোগী

বরিশাল অফিস : নতুন করে আর্সেনিকে আক্রান্ত রোগীর দেখা মিলছে বরিশালে। তবে গভীর নলকূপের ব্যবহার বাড়ায় ২০১৩ সালে বন্ধ হয়ে যায় এই রোগে আক্রান্ত রোগীদের জন্য সরকারের বিনামূল্যে ওষুধ সরবরাহ কর্যক্রম। এ নিয়ে জেলা সিভিল সার্জন অফিসে নতুন কোনো তথ্য না থাকায় তাদের কোনো পরিকল্পনাও নেই আপাতত। আর এই দপ্তরের পুরানো তথ্যও অনেকটা দায়সারাগোছের। চার বছরাধিক সময় ধরে ওষুধ ব্যবহার করতে না পেরে আক্রান্তরা হাত-পায়ের তালু ফাটা থেকে শুরু করে কিডনি ও হৃদরোগের মতো সমস্যায় ভুগছেন। এ বিষয়ে বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুচ জানিয়েছেন, আর্সেনিকে আক্রান্ত রোগীদের ওষুধেরবিস্তারিত পড়ুন


সাগরে নিম্নচাপ || ১ নম্বর সতর্ক সংকেত

কন্ঠ ডেস্ক : বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এজন্য সমুদ্রবন্দরগুলোর জন্য ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। রবিবার দুপুরের দিকে ঢাকার এক পশলা বৃষ্টি হয়েছে। এতে গরম কমে কিছুটা স্বস্তি এসেছে নাগরিক জীবনে। তবে দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবদিরা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে দেশের উপর বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এতে চলমান তাপপ্রবাহ থাকবে না। রবিবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি রবিবার সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৯০ কি.মি.বিস্তারিত পড়ুন


পিরোজপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় পিরোজপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ফখরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক রামকৃষ্ণ দাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইদ্রিস মিয়া, সদর হাসাপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ ফারহানা রহমান। এর আগে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।


মেধাবী ছাত্রীদের বৃত্তির চেক প্রদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার  ৬ ছাত্রীকে বিজ্ঞান শিক্ষায় নারী শিক্ষার্থীদের মেধা বৃত্তির চেক প্রদান করা হয়েছে। রবিবার সকালে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তার উজ্জামান বাচ্চু । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, বিএসসি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ঝিমি মন্ডল, সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তপন কান্তি দাস, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য, দেবাশীষ কুমার হালদার, বিজ্ঞান শিক্ষক সাঈদা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনাবিস্তারিত পড়ুন


উপকূলের সবুজ যোদ্ধা ঐশী

প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা :    উপকূলের সবুজ যোদ্ধা ঐশ্বর্য চক্রবর্তী ঐশী। পাইকগাছার বিভিন্ন স্কুলে বিগত কয়েক বছর সবুজ উপকূল নামক ব্যতিক্রম ধারার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঐশী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ হয়েছে এবং সহপাঠীদের সচেতন করছে। সে স্কুলে প্রকাশিত দেয়াল পত্রিকা ‘বেলাভূমি’র সম্পাদনার দায়িত্ব পালন করেছে। সে তার বাড়ীর আঙ্গিনায় ফলদ ও ফুলের গাছ লাগানোর পাশাপাশি বাড়ীর ছাদের উপর টবে গাছ লাগিয়েছে। সবুজ উপকূল সুরক্ষায় স্কুল পড়–য়া শিক্ষার্থী ঐশী তার বাড়ীর ছাদে বাগান তৈরী করায়  পরিবেশবাধী ও শিক্ষার্থীদের মাঝে সাড়া পড়েছে। ঐশী পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের নবমবিস্তারিত পড়ুন


আগুন যেন সুন্দরবনের পিছু ছাড়ছে না

খোন্দকার নিয়াজ ইকবাল : সুন্দরবনের আগুন নেভানো হয়েছে। বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই দিন ধরে চেষ্টা চালিয়ে ৩০ ঘণ্টা পর শনিবার বিকেল সাড়ে ৪ টায় আগুন স¤পূর্ণ নেভাতে সক্ষম হয়। বনসংলগ্ন দুইশতাধিক গ্রামবাসীও বনের আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে এই আগুনে পুড়ে গেছে সাড়ে চার একর জায়গার বন। আগুন যেন সুন্দরবনের পিছু ছাড়ছে না। বছর ঘুরতে না ঘুরতে সুন্দরবনের প্রায় একই এলাকায় আবারো আগুনের ঘটনা ঘটেছে। একের পর এক আগুনে ক্ষতবিক্ষত হচ্ছে সুন্দরবন। ক্ষতিগ্রস্থ হচ্ছে বনের জীববৈচিত্র। শুক্রবার বেলা ১১টার দিকে বনসংলগ্ন গ্রামবাসী সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাইবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial