প্রধান সূচি

বাগেরহাটে অর্থ আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শেখ শমসের আলীকে (৫৩) অর্থ আতœসাতের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান শমসের আলী বাগেরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়া হায়দারের আদালতে হাজির হয়ে অর্থ আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। সমাজসেবা অধিদপ্তরের দায়ের করা মামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান শেখ শমসের আলীকে কারাগারে পাঠায় আদালত। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। চেয়ারম্যান শেখ শমসের আলী বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবে চেয়ারম্যান শেখ শমসের আলী শুরু থেকেই ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করে আসছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ৯৭৭ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের মাঝে ভাতার টাকা বিতরণে ২০০ থেকে ৩০০ টাকা ঘুষ গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পরে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হুদা তদন্তে নেমে চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পান। এর দুইদিন পর জরুরী সভা করে চেয়ারম্যান শেখ শমসের আলী তার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শেখ শহিদুল ইসলামকে আগামী তিনমাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে ছুটিতে যান। এর এক সপ্তাহ পর ২৬ মার্চ বাগেরহাট সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম মোঃ ফজলে এলাহী বাদী হয়ে চেয়ারম্যান শেখ শমসের আলীর বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় মামলাটি দায়ের করেন।

চেয়াম্যানের আইনজীবী বাহাদুর ইসলাম ও শাহী আলম বাচ্চু বলেন, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ শমসের আলীর বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তর অর্থ আতœসাতের একটি মামলা করে। ওই মামলায় আমার মক্কেলকে উচ্চ আদালতের একটি বেঞ্চ ছয় সপ্তাহের জামিন দিয়ে পরবর্তীতে নি¤œ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সোমবার দুপুরে তিনি জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial