প্রধান সূচি

Monday, May 22nd, 2017

 

কাউখালী উপজেলাকে ‘বাল্য বিবাহ মুক্ত’ ঘোষণা

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী উপজেলাকে ‘বাল্য বিবাহ মুক্ত’ ঘোষণা করেছেন জেলা প্রশাসক। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ এ ঘোষণা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক নেতা গৌতম দাস প্রমুখ। এ সময়  জেলা বিস্তারিত পড়ুন


ভয়াবহ লোডশেডিং || স্বরূপকাঠীতে জীবনযাত্রা ওষ্ঠাগত

  স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠীতে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ আর ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে ওষ্ঠাগত হয়ে পড়েছে মানুষের জীবন। একদিকে প্রতিদিন পাঁচ থেকে সাত বার লোডশেডিং অন্যদিকে পাল্লা দিয়ে তাপমাত্রা বেড়ে চলায় ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন। জনজীবনে নেমে এসেছে অন্তহীন সমস্যা। অসুস্থ হয়ে পড়ছে বাসা-বাড়ীর শিশুসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিদিন পাঁচ থেকে সাত বার লোডশেডিংয়ে বাড়তি দুর্ভোগের শিকার হচ্ছে হাসপাতালের রোগীরাও। ব্যাঘাত ঘটছে বিভিন্ন কর্মক্ষেত্রের যাবতীয় কাজকর্মে। সকালে ঘুম থেকে উঠে বিদ্যুতের মুখ দেখে কর্মক্ষেত্রে বের হওয়ার সাথে সাথে উদাও হয়ে যায় বিদ্যুৎ। পরে দিনে ক্ষনিক সময়ের জন্য একটু আধটুবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে সংখ্যালঘু কিশোরী ধর্ষণ || যুবলীগ সভাপতি বহিস্কার

  ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে সংখ্যালঘু কিশোরী ধর্ষণের ঘটনায় এক ওয়ার্ড যুবলীগ সভাপতিকে সমায়িক বহিস্কার করেছে ইউনিয়ন যুবলীগ। উপজেলার পত্তাশী ইউনিয়নের ৩নং দক্ষিন ইন্দুরকানী ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন চাকরির প্রলোভন দেখিয়ে গত ১৩ মে একই গ্রামের এক সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার ভাই আশিষ কুমার বাদী হয়ে ৭ দিন পর গত ২০ মে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন। মামলায় হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে উপজেলা যুবলীগের পরামর্শে ইউনিয়ন যুবলীগ অভিযুক্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেনকে সোমবার সাময়িক বহিস্কার করেন। এর আগে মাদকের মামলায় গ্রেফতারবিস্তারিত পড়ুন


শরণখোলার তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ নিয়োগে ১০ লাখ টাকা উৎকোচ নেয়ার গুঞ্জন

বিশেষ প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ নিয়োগে এক প্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা উৎকোচ গ্রহনের গুঞ্জন উঠেছে। নিয়োগ বোর্ডের কতিপয় সদস্যের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ ওঠায় অপর প্রার্থীরা এ নিয়োগের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তারা স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধার ভিত্তিতে অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনেচ্ছুক একাধিক প্রার্থী ও নিয়োগ বোর্ডের সদস্যের অভিযোগে জানা যায়, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ছয় জন প্রার্থী ওই পদে আবেদন করেন। প্রথমে নিয়োগ বোর্ডের সকল সদস্য ফেয়ার পরীক্ষার মাধ্যমে অধ্যক্ষ নিয়োগের প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন


কাউখালীতে  চার জেলেকে জরিমানা

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে বাধা ও বেশ জাল দিয়ে পোনা মাছ আহরণের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫(১) ধারায় চার জেলে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল সাড়ে নয়টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন। জরিমানাকৃতরা হলেন মামুন শেখ (৩৫), মোঃ সাইদুল (৩০), ফিরোজ (২০) ও মোঃ আজিম (৩৮)। এদের বাড়ি কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামে। স্বরূপকাঠীর নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ মোঃ আসাদ্জ্জুামান হারুন জানান, গোপনবিস্তারিত পড়ুন


বাগেরহাটে অর্থ আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শেখ শমসের আলীকে (৫৩) অর্থ আতœসাতের মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান শমসের আলী বাগেরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়া হায়দারের আদালতে হাজির হয়ে অর্থ আত্মসাতের মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন। সমাজসেবা অধিদপ্তরের দায়ের করা মামলায় আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান শেখ শমসের আলীকে কারাগারে পাঠায় আদালত। মামলাটি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। চেয়ারম্যান শেখ শমসের আলী বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তবেবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের মাঝে ফ্রি টিফিন বক্স বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার গুনগত মানবৃদ্ধি এবং স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে জেলার ভান্ডারিয়ায় সোমবার ১৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীকে টিফিন বক্স দেয়া হয়েছে। প্রতি বিদ্যালয়ে সরকারি স্লিপের ৪০ হাজার টাকা দিয়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির  শিক্ষার্থীদের মাঝে এ ফ্রি টিফিন বক্স বিতরণ করা হয়। সকালে উপজেলার ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিকভাবে বিতরণ কাজ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। এ উপলক্ষে এক আলোচনা সভায় ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরবিস্তারিত পড়ুন


সিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : “স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের সিকদার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন  বিদ্যালয়ের ব্যস্থাপনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান শেখ। এ সময় তিনি বলেন, বিজ্ঞানের বিকল্প নেই।  বিজ্ঞান আমাদের চলার পথের সঙ্গী। বিজ্ঞান ছাড়া আমাদের এক মূহুর্ত চলে না। তাই আমাদের সবার বিজ্ঞান সম্পর্কে জানতে হবে, জানাতে হবে। বিজ্ঞান বিষয়টি ভয়ের কিছু নেই, শুধুমাত্র মনোবল দরকার। বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের ২৫টির প্রজেক্ট স্থান পায়। মেলায় স্কুলের এসএমসি সদস্যবৃন্দ, পিটিএবিস্তারিত পড়ুন


পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গদাইপুর ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা সোমবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় বান্দরবন ও রাঙ্গামাটির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ গ্রহণ করেন। ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বান্দরবন প্রতিনিধি দলের টিম লিডার ক্যাবথোয়াই, ফিল্ড ফ্যাসিলিলেটর বিদ্যুৎ ত্রিপুরা, এছাইনচিং চাকমা, নেলী নাথ, প্যানেল চেয়ারম্যান নূরুল নবী, নূরুল আমিন, অংক্যচিং চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি দলের টিম লিডার অমূল্য চাকমা, ফিল্ড ফ্যাসিলিলেটর আনন্দ চাকমা, সুশীল চামকা, বিজয় খীসা, উদয় কুমার তংচংগ্যা, দয়া রঞ্জন চাকমা, সুমেন চাকমা, প্যানেলবিস্তারিত পড়ুন


চিতলমারীতে ইটবোঝাই ট্রলি উল্টে দুই শ্রমিক নিহত

চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে ইট বোঝাই ট্রলি উল্টে দুজন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও দুই শ্রমিক আহত হন। সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে মোল্লারহাট-চিতলমারীর অভ্যন্তরীণ সড়কের চিতলমারী উপজেলার আড়–য়াবর্ণি গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতরা হলেন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলা সদরের আকরাম মোল্লার ছেলে আল আমিন মোল্লা (২৭) একই উপজেলা গাড়ফা গ্রামের হারুন মোল্লার ছেলে ইসমাঈল মোল্লা (১৮)। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বাগেরহাটের মোল্লারহাট উপজেলা সদরের ইটভাটা থেকে একটি ট্রলিতেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial