প্রধান সূচি

কলাখালীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা || দুই সহোদরের বিরুদ্ধে মামলা

 

কন্ঠ রিপোর্ট :

পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পিরোজপুর সদর থানায় দু’সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে এ মামলা দায়ের করেন।

মামলায় সদর উপজেলার কলাখালী ইউনিয়নে দেবরকাঠী গ্রামের মৃত কাশেম আলি ফকিরের ছেলে এনায়েত হোসেন ফকির (৪২) ও আনোয়ার হোসেন ফকিরকে (৪০) আসামী করা হয়েছে।

পুলিশ জানায়, প্রতিবন্ধি মেয়েটিকে কয়েক মাস আগে এনায়েত ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হলে ঘটনাটি নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হয়। প্রথমে এনায়েত ও তার ছোট ভাই আনোয়ার মেয়েটির পরিবারকে  ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার অপপ্রয়াস চালান। স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি কিশোরীটির গর্ভাপাতের চেষ্টাসহ বিষয়টি মিমাংসার উদ্যোগ নেন। এখবর পিরোজপুর শহরে জানাজানি হলে তথাকথিত কিছু মানবাধিকার কর্মী আসামীদের ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে বলে ওই গ্রামের লোকজন বলাবলি করছে। এভাবে কয়েক দিন দেন-দরবার করেও নির্যাতিতা কিশোরীর বাবাকে মীমাংসায় রাজি করাতে ব্যর্থ হওয়ার পর গত শনিবার রাতে পিরোজপুর সদর থানায় ওই দু’ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

রবিবার পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হাসনাইন জানান, নারী ও শিশু নির্যাতন আইনে আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে ও তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial