Sunday, May 21st, 2017
নাজিরপুরে নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
ষ্টাফ রিপোর্টার : নাজিরপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সেখ। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ও ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নব্য আওয়ামী লীগ নেতা মাষ্টার মোঃ ওয়ালী উল্লাহ, ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হাসনাতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ‘জনগল্প-৭১’ এর প্রকাশনার প্রচার ও লেখা আহ্বান
ষ্টাফ রিপোর্টার : জনবন্ধন সংগঠনের উদ্যোগে পিরোজপুরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার মুক্তিযুদ্ধ কালে সাধারণ মানুষের অভিজ্ঞতা, অনুভূতি ইত্যাদি নিয়ে গল্প তৈরীর জন্য ‘জনগল্প ৭১’ নামে একটি কর্মসুচীর বাস্তবায়নের উদ্দেশ্যে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের পক্ষথেকে মুক্তিযুদ্ধ কালের স্মৃতিকথা ও অভিজ্ঞতা নিয়ে প্রকাশনা ‘জনগল্প ৭১’ এর জন্য লেখা আহ্বান করা হয়। সভায় কর্মসুচীর উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের উদ্যোক্তা সাবেক অতিরিক্ত সচিব ম. আ. কাশেম মাসুদ, বিটিভির সাবেক উপ মহা পরিচালক ফরিদুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষক নিশাত জাহান রানা ও জাতীয় সংসদের পরিচালক (গণ সংযোগ) লাবণ্য আহমেদ। এসময় স্থানীয়ভাবে আলোচনায়বিস্তারিত পড়ুন
কলাখালীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা || দুই সহোদরের বিরুদ্ধে মামলা
কন্ঠ রিপোর্ট : পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় পিরোজপুর সদর থানায় দু’সহোদরের বিরুদ্ধে মামলা হয়েছে। কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলার কলাখালী ইউনিয়নে দেবরকাঠী গ্রামের মৃত কাশেম আলি ফকিরের ছেলে এনায়েত হোসেন ফকির (৪২) ও আনোয়ার হোসেন ফকিরকে (৪০) আসামী করা হয়েছে। পুলিশ জানায়, প্রতিবন্ধি মেয়েটিকে কয়েক মাস আগে এনায়েত ধর্ষণ করে। এতে সে অন্তঃসত্ত্বা হলে ঘটনাটি নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হয়। প্রথমে এনায়েত ও তার ছোট ভাই আনোয়ার মেয়েটির পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টিবিস্তারিত পড়ুন
জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা
ষ্টাফ রিপোর্টার : পুলিশের বাধাঁর মুখে পিরোজপুরে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তালা ভেঙ্গে অহেতুক তল্লাশির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে রবিবার পিরোজপুর জেলা বিএনপি অফিস কার্যালয়ে উপস্থিত হলে পুলিশ তাদেরকে বাধা দেয় ও অফিস থেকে বের করে দেয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, উপদেষ্টা ওবায়দুল কবির বাদল, যুগ্ম সম্পাদক মীর্জা জহিরুল হক, কমল একাডেমীর চেয়ারম্যান মইনুল আহসান মুন্না, মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, বিএনপি নেতা ইসরাইল শেখ, ছাত্র নেতা আল মামুন,বিস্তারিত পড়ুন
তেলিখালী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট বিষয়ক সভা অনুষ্ঠিত
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষেদ সভাকক্ষে ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও রবিবার সকালে ওই ইউনিয়নের ২ কোটি ২৬ লাখ ৫১ হাজার ৮১২ টাকার বাজেট ঘোষণা করা হয়। ভা-ারিয়া উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র যুগ্ন আহবায়ক এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত সভায় বক্তব্য রাখেন, ইউপি সচিব আঃ জলিল ফকির, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ বাহাউদ্দিন বাদল হাওলাদার, প্রবীণ সমাজ সেবক আঃ বারেক হাওলাদার, মাওলানা নাসির উদ্দিন, ডাক্তার ভূবন মোহন মিস্ত্রী, আঃ ওহাব হাওলাদার, সংরক্ষিত মহিলা মেম্বর মাকসুদাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে মসজিদের মসজিদের জায়গা-জমির লীজ নেওয়ার বিরোধের জের ধরে শিক্ষক এনামুল হক রতনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে বিন্না বাজার থেকে দুই শতাধিক শিক্ষক শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে বিক্ষোভকারীরা হামলাকারী শাহ আলম ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার দাবী করে ইন্দুরহাট পাঠাগারের সামনে সমাবেশ করেন। এসময়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদুল আলম, সহকারী শিক্ষক আকতারুজ্জামান, সাবেক ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে চিকিৎসকদের মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার : বিএমএর কেন্দ্রীয় কর্মসূচীর প্রতিবাদে চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে পিরোজপুরে কর্মরত চিকিৎসকবৃন্দ। রবিবার সকালে পিরোজপুর সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় পিরোজপুরের সিভিল সার্জন মুহাম্মদ ফকরুল আলমসহ সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সিভিল সার্জন জানান, এ হামলার প্রতিবাদে গতকাল থেকে বৃহষ্পতিবার পর্যন্ত কর্মরত চিকিৎসকদের কালোব্যাজ ধারন ও বৃহষ্পতিবার দুপুর ১২ থেকে ০১ পর্যন্ত মানবন্ধন কর্মসূচী পালন করা হবে।
বিশ্ব উচ্চ রক্তচাপ সপ্তাহ উপলক্ষে বিনামুল্যে রক্তচাপ পরীক্ষা
স্টাফ রিপোর্টার : দেশের নগর-বন্দরসহ গ্রামাঞ্চলের মানুষের মধ্যে দিন দিন উচ্চ রক্তচাপের ব্যাপকতা বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালন করা হচ্ছে বিশ্ব উচ্চ রক্তচাপ সপ্তাহ। গত ১৭ মে থেকে চলছে এ উচ্চ রক্তচাপ সপ্তাহ। ওয়ার্ল্ড হাইপারটেশন লীগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৬ সাল থেকে নানা আয়োজনে এই দিবস পালন করে আসছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা নানা কর্মসূচি হাতে নিয়েছে। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এই পরিকল্পনার আওতায় উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সেবা নিশ্চিত করাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সম্পন্ন : নতুন অর্ন্তভুক্ত ৯ জন
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই সম্পন্ন হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নোটিশ বোর্ডে তালিকা সাটানো হয়। বাদপড়া মুক্তিযোদ্ধাদের মধ্যে অনলাইনে আবেদন করা এ উপজেলায় ৩৫ জনের মধ্যে ৯ জনকে যাচাই-বাচাই কমিটির সর্ব সম্মতি ক্রমে মুক্তিযোদ্ধা হিসাবে সুপারিশ করেছে। তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে ২৬ জনের বিরুদ্ধে জামুকায় মুক্তিযোদ্ধা এম,এ মোতালেব আবেদন করায় এ উপজেলায় ওই ২৬ জনের বিরুদ্ধে যাচাই বাচাই কমিটি ৭ জনকে সর্ব সম্মতি ক্রমে মুক্তিযোদ্ধা হিসাবে সুপারিশ করেছে এবং ২ জন সেনা বাহিনীর সদস্য হওয়ায় তাদেরকে যাচাই বাচাই এর আওতামুক্ত রেখেছে এবং অপর ১৩ জনের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
অতিরিক্ত লোডশেডিং || ইন্দুরকানীতে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে অব্যাহত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিক্ষুব্দ গ্রাহকরা শনিবার রাতে উপজেলার বালিপাড়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এসময় তারা অফিসে ইট-পাটকেল নিক্ষেপ এবং গেট ভাংচুরের চেষ্ঠা চালায়। পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিক্ষুব্দদের শান্ত করেন। ইন্দুরকানী উপজেলায় ধারাবাহিক বিদুৎতের ভয়াবহ লোডশেডিংয়ে পাড়েরহাট বন্দরের বরফ কলের উৎপাদন ব্যাহত হচ্ছে। যার ফলে অসংখ্য মাছ ধরা ট্রলার সাগরে যেতে না পেরে ঘাটে অলস সময় কাটাচ্ছে। এছাড়া বিদ্যুৎ চালিত স-মিল, রাইস মিল, ওয়ার্কশপ সহ বিভিন্ন কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তেমনি কোন নামাজের সময় বিদুৎ না থাকায় মসজিদের মুসল্লিরা সহবিস্তারিত পড়ুন
