বাগেরহাটে শ্রমিকের আত্মহত্যা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে রাজু ফকির (২০) নামের এক শ্রমিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে পুলিশ সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের একটি বাগান থেকে রাজুর লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রাজু ফকির সুন্দরঘোনা গ্রামের মজিদ ফকিরের ছেলে। সে পেশায় একজন মটর শ্রমিক বলে স্থানীয়রা জানায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাতাব উদ্দিন বলেন, এলাকাবাসির খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে কি কারনে রাজু ফকিরের মৃত্যু হয়েছে তা এই মুহুর্তে বলা সম্ভব না। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:
« পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের ১ কোটি ৬৩ লাখ টাকার বাজেট ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নিরলস কাজ করে যাচ্ছি …. বরিশাল বিভাগীয় কমিশনার »
