পাইকগাছায় গদাইপুর ইউনিয়নের ১ কোটি ৬৩ লাখ টাকার বাজেট ঘোষণা
পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছার গদাইপুর ইউনিয়নের ২০১৭-১৮ অর্থবছরের ১ কোটি ৬৩ লাখ ২২ হাজার ৮১০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে আয় এবং ব্যয় সমান দেখানো হয়েছে।
বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা শেখ কামাল হোসেন, শরীক প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী বিলকিস বেগম।
উপস্থিত ছিলেন, ইউপি সচিব আব্বাস উদ্দীন, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, ইউপি সদস্য আজিজুর রহমান, আবু হাসান, জগন্নাথ দেবনাথ, আব্দুস সাত্তার, শহিদুল সরদার, কাজী রবিউল ইসলাম, জবেদ আলী গাজী, আব্দুল হাকিম, রোজিনা বেগম, মনিরা বেগম, খন্দকার সুফিয়া বেগম, শিপক চন্দ্র দে ও আব্দুল ফাত্তাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৯টি ওয়ার্ডের স্টল পরিদর্শন করেন।
