প্রধান সূচি

বাগেরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পলিত হয়েছে। রবিবার সকালে দিবস উপলক্ষে নার্সিং ইনষ্টিটিউট থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল চত্বরে শেষ হয়। বাগেরহাট নার্সিং ইনষ্টিটিউটের অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মরত নার্সবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন। পরে সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, এডিএম মমিনুর রশিদ, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, ম্যাটসের অধ্যক্ষ ডাঃ লুৎফুর রহমান, ডিপিইও অশোক কুমার সমাদ্দার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস হাসনা হেনা, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদৎ হোসেন, প্রাক্তন সিএস ডাঃ শহীদুল ইসলাম, এমওসিএস ডাঃ প্রদীপ বকসী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বাবুল সরদার, পাবলিক হেলথ নার্স হেমলতা সরকার, লীলা দেবনাথ, রীনা আক্তার, শ্যামলী বিশ্বাস প্রমুখ। বক্তারা আন্তর্জাতিক নাসিং সেবা নিশ্চিত করতে আরও দক্ষতা অর্জনে প্রশিক্ষনের পাশাপাশি আন্তরিকতার সাথে সেবিকাদের কাজ করার উপর গুরুত্ব দেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial