Sunday, May 14th, 2017
আমি মরে গেলে
॥ নিশা শাহারুন ॥ আমি মরে গেলে, হয়তো চোখের জল ফেলবে, এর চেয়ে বেশি কিছু নয়। নিষ্পান দেহটাকে, কে আর মনে রাখে, তুমিও ভুলে যাবে সবারই মতন, এর চেয়ে বেশি কিছু নয়। পৃথিবীর সব কোলাহল, থেমে যাবে জানি একদিন, স্মৃতিরা মরে যাবে, আধাঁরে হবে যে বিলিন। পরিচিত প্রিয় মুখ সেদিন হবে পর, ঠিকানা হবে যানি মাটির কবর, এর চেয়ে বেশি কিছু নয়। প্রতিদিন যাকে ভেবে, কেটে যেতো প্রতিটা প্রহর, ভুলে যাবে তারাই স্মৃতি, রাখবে না কোন খবর, হাসি আর কান্নায় থাকবে না সে আর। কোন অবসরে মনে পড়বে তোমার, এরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে নববধূর রহস্যজনক মৃত্যু
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর পৌরসভার ঝাটকাঠী এলাকায় দিপা রানী (১৮) নামে নামে এক নববধূর রহস্যজনক মৃতু হয়েছে। আজ রবিবার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পিরোজপুর থানার ওসি মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, মৃতদেহের গলায় ফাঁসের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্তের রিপোর্ট গেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। মৃত দিপার মামা অধির কুমার জানান, দিপাদের মূল বাড়ি ইন্দুরকানী উপজেলার কলারণ চন্ডিপুর গ্রামে। ওর বাবা দিপক সোম ঢাকায় থাকে। দিপা পিরোজপুর সদরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিশ্ব মা দিবস পালিত
স্টাফ রিপোর্টার : বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে আয়োজন করা হয়েছে মা সমাবেশ ও আলোচনা সভা। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। “মা” ছোট্ট একটা শব্দ, কিন্তু কি বিশাল তার পরিধি। তার এ পরিধি নিয়ে আলোচনা সভায় আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাকিম হাওলাদার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরেরবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ইজিবাইক চাপায় বৃদ্ধ নিহত
ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ইজিবাইকের নিচে চাপা পরে এক বৃদ্ধ নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার পত্তাশী থেকে ইন্দুরকানী বাজারে আসার পথে চৌরাস্তা নামক স্থানে ইজিবাইক উল্টে গেলে তার নিচে চাপা পরে পত্তাশী গ্রামের সিরাজুল ইসলাম হাওলাদারের ছেলে ছলেমান হাওলাদার (৬৫) অজ্ঞান হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বৃদ্ধ হাসপাতালে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে।
সরবরাহ থাকলেও দাম কমছে না সবজির
শফিকুল ইসলাম জয় : পর্যাপ্ত সরবরাহ থাকলেও ৪০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোন সবজি। দাম বৃদ্ধি থাকায় হাতাশা দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে পবিত্র মাহে রমজানের নেই বেশি দিন। তবে আলুর দাম রয়েছে ১৮ থেকে ২০ টাকার মধ্যে। পিরোজপুরের পৌরসভার বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। আজ রবিবার সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা, বেগুন প্রতি কেজি ৪০ টাকা, ছোট বেগুন প্রতি কেজি ৪০ টাকা ও কালো বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, পেঁপে ৫০ টাকা কেজি দরেবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠীতে ৭০ পিস ইয়াবাসহ মোঃ রিয়াজ (১৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরের দিকে উপজেলার কলাখালী খেয়াঘাটের পশ্চিম পাড় চাদকাঠি থেকে পাটিকেলবাড়ী পুলিশের হাতে রিয়াজ গ্রেফতার হয়। ইয়াবা ব্যবসায়ী রিয়াজ বানারীপাড়া থানার উদয়কাঠি গ্রামের মোঃ দুলাল সিকদারের ছেলে। ফাড়ির ইন চার্জ এস আই মোঃ দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদে চাদকাঠি থেকে ইয়াবাসহ রিয়াজকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সে এখান থেকে ইয়াবা কিনে এলাকায় গিয়ে বিক্রি করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ॥ আহত-৬
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ার সবুজ নগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার ও শনিবার দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গুরুতর আহত ফিরোজ হাওলাদার (৩২), স্বজল (২৬), রহিম জিতই (৩০)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আল আমিন হাওলাদার (২৮)কে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এলাকাবাসী সূত্রে জানাযায়, শনিবার সকালে স্থানীয় পান্না মিয়ার ছেলে মোটর সাইকেল ড্রাইভার ফিরোজের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিবেশী স্বজল নামের এক যুবকের বাক-বিতান্ডাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বাজেট ওয়াল উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার : “সবার জন্য বাজেট, সবাই মিলে বাজেট” এই শ্লোগানকে সামনে রেখে আগামী জাতীয় বাজেটে পিরোজপুর জেলার কোন খাতে কি কি বরাদ্দ চান? বিষয়ক বাজেট ওয়ারের উদ্বোধন করা হয়। রবিবার পিরোজপুর শহরের জনবহুল স্থান কেন্দ্রীয় জামে মসজিদ মোড়ে সকাল ১০ টায় জেলার জন্য একটি দাবী লিখে বাজেট ওয়ালের উদ্বোধন করেন পিরোজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও ডিবিএম পিরোজপুর জেলা কমিটির সদস্য মিনারা মাহাবুব। বাজেট ওয়ালের উদ্দেশ্য ব্যাখ্যা করে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ও ডিবিএম পিরোজপুর জেলা কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান। উদ্বোধনী অনুষ্ঠানের পর সর্বসাধারনেরবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধুর মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলায় দ্রুতগামী একটি মটরসাইকেল থেকে ছিটকে পড়ে কমলা বেগম (৪২) নামের এক গৃহবধুর করুন মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার খাদা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই গৃহবধুকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, উপজেলার দ্বীপচর (গুচ্ছগ্রাম) এলাকার বাসিন্দা ভ্যান চালক জয়নাল আবেদিনের স্ত্রী কমলা বেগম শনিবার তার এক অসুস্থ নিকটআত্মীয়কে হাসপাতালে দেখতে যান। রবিবার ভোর ৬ টার দিকে একটি মটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাচ্ছিলেন। কিন্তু মটরসাইকেল চালক বেপরোয়াভাবে গাড়িটি চালানোর ফলেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বর্ণাঢ্য র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক নার্সেস দিবস পলিত হয়েছে। রবিবার সকালে দিবস উপলক্ষে নার্সিং ইনষ্টিটিউট থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল চত্বরে শেষ হয়। বাগেরহাট নার্সিং ইনষ্টিটিউটের অধ্যায়নরত শিক্ষার্থী ও কর্মরত নার্সবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন। পরে সিভিল সার্জন ডাঃ অরুন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, এডিএম মমিনুর রশিদ, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, ম্যাটসের অধ্যক্ষ ডাঃ লুৎফুর রহমান, ডিপিইওবিস্তারিত পড়ুন
