প্রধান সূচি

বাগেরহাটে বিএনপি’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অনির্বাচিত যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে তাদেরকে চিরতরে ক্ষমতা থেকে নামিয়ে জনগনের ক্ষমতা জনগনের কাছে ফিারয়ে দেয়া হবে। এটিই খালেদা জিয়ার আহ্বান।

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জেলায় জেলায় জনসভা করবেন আর বেগম খালেদা জিয়াকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিবেন না। এটা কোন ধরনের গণতন্ত্র। এটি কি সামরিকতন্ত্র না গনতন্ত্র?

আজ শনিবার দুপুরে শহরের মুনিগঞ্জ এলাকায় বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জেলা কমিটিসহ দলের সর্বস্তরের নেতা-কর্মিদের প্রতি আগামী নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে বলেন, দলের প্রতিটি অঙ্গসংগঠনের প্রতিটি কমিটিকে জেলা উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলোকে শক্তিশালীভাবে দাড় করাতে হবে।

জেলা বিএনপির সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নজরুল ইসলাম মঞ্জু, সদস্য বাবুল আহম্মেদ, ওহিদুজ্জামানা দিপু, খুলনা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মিঠু, জেলা বিএনপির সহ-সভাপতি ওয়ালিয়জ্জামান মোজা, এসকেন্দার হোসেন, এ্যাডভোকেট আসাদুজ্জামান, এ কে এম আব্দুল হাই, ওজিয়ার রহমান, ড. শেখ ফরিদুল ইসলাম, কাজী খায়রুজ্জামানা শিপন, সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী রবি, শেখ মাহাবুবুর রহমান টুটুল, এমএ অদুদ মুক্তা, খান মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদাক মোজ্জাফর রহমান আলম, হাদিউজ্জামান হিরো প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial