Saturday, May 13th, 2017
শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদ ও মাদক থেকে দূরে থাকতে হবে …. মহিউদ্দিন মহারাজ
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ বলেছেন, পরীক্ষায় পাশের হার বাড়লেই হবে না, নিজেকে সুশিক্ষায় শিক্ষিত হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে দেশ পরিচালনা করবে। তারাই দেশের রাজনীতিবিদ, সচিব, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা হবে। তাই তাদেরকে ভাল লেখাপড়া করে এক একজনকে দক্ষ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আর সেজন্য শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদ ও মাদক থেকে দূরে থাকতে হবে। আর এজন্য শিক্ষক ও অভিভাবকদেরও তাদের শিক্ষার্থী ও সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে হবে। সকলের সহযোগিতা নিয়ে পিরোজপুর থেকে মাদকমুক্ত করতে হবে। আজ শনিবার দুপুরে জেলায় জিপিএ-৫ প্রাপ্ত গরীব ওবিস্তারিত পড়ুন
নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকুন … আনোয়ার হোসেন মঞ্জু
মোঃ হাফিজুর রহমান : পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে এলাকার উন্নয়ন তরান্বিত হবে। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকুন। তাহলে এ উপজেলায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে এবং আপনারই এর সুফল ভোগ করবেন। তিনি বলেন, চলমান উন্নয়নের কাজে কেউ যদি বাধা দেয় সে যে দলেরই হোক তাকে ছাড় দেয়া হবেনা। আপনারা যে যে দলই করেন না কেন তাতে আমার কোন আপত্তি নেই। কিন্তু উন্ন্য়নের ক্ষেত্রে সকলে মিলে মিশে কাজ করতে হবে। আজ শনিবার দুপরে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া ফেরিঘাটে দুর্যোগ ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশী বাধায় বিএনপির কর্মীসভা পন্ড
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে পুলিশের বাধার কারণে আজ শনিবার জেলা বিএনপি কর্মীসভা পন্ড হয়ে গেছে। সকাল সাড়ে ১০ টায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ের মধ্যে জেলা সভাপতি গাজী নূরুজ্জামান বাবুলের সভাপতিত্বে বিশেষ কর্মী সভা শুরু করলে কার্যালয়ের বাইরে অবস্থানরত কিছু নেতা কর্মীকে পুলিশ ত্যাগ করতে বললে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথার কাটা কাটি শুরু হলে পুলিশ এক পর্যায় তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় যুবদলের নেতা রিয়াজ শিকদারকে পুলিশ গ্রেফতার করেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ডঃ আসাদুজ্জামান রিপন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপি নেতারা দাবিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে এক আইনজীবীর বিরুদ্ধে এলাকার লোকজনকে হয়রানীর অভিযোগ
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মৌখালী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার ভক্তের বিরুদ্ধে এলাকার নিরীহ জনগনকে হয়রানীর অভিযোগ উঠেছে। গ্রামের ক্ষতিগ্রস্থ একটি পবিবার আজ শনিবার সকালে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। এসময় হাজেরা বেগম (৬০) নামের এক নারীর কান্নায় প্রেসক্লাবের পরিবেশ ভারী হয়ে ওঠে। সংবাদ সম্মেলনে হাজেরা বেগম বলেন, তার বসত বাড়ি দখলের উদ্দেশ্যে অ্যাডভোকেট তাপস তার (হাজেরা) স্বামী এবং সন্তানের বিরুদ্ধে এ পর্যন্ত ১০/১২ টি হয়রানীমূলক মামলা দায়ের করেছেন। দীর্ঘ ৭ থেকে ৮ বছর ধরে তার (তাপস) দায়েরকৃত মামলার ভয়ে বাড়ির পুরুষ ব্যক্তিরা পলাতক অবস্থায় জীবনযাপনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে আ’লীগ নেতাকর্মীদের হাতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত
ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী টিআর-কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে সমন্বয় না করায় তাদের হাতে এক ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত হয়েছেন। আজ শনিবার স্থানীয় সংসদ সদস্য পরিবেশ ও বন মন্ত্রীর ইন্দুরকানী সফর উপলক্ষে পত্তাশী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার তার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউপি সদস্যদের নিয়ে অবস্থান করছিলেন। এসময় পত্তাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ ইকরামুল সিকদারসহ কয়েকজন নেতা-কর্মী চেয়ারম্যানের কার্যালয়ে ঢুকে করে তাকে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী টিআর-কাবিখাসহ বিভিন্নবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় দরিদ্র স্কুল শিক্ষার্থীদের পোষাক বিতরণ
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় হতদরিদ্র স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল পোষাক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে এভারগ্রীন কমিউনিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইসিডিএফ) এর চেয়ারম্যান আনছার উদ্দিন শিক্ষার্থীদের মাঝে এ পোষাক বিতরণ করেন। উপজেলার পশ্চিম টিয়ারখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে পোষাক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের পরিচালক ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক ইসমাইল হোসেন হাওলাদার, সমাজ সেবক এনামুল হক খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি সামসুল হক প্রমুখ।
বাগেরহাটে বিএনপি’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা বিএনপির প্রতিনিধি সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) রহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অনির্বাচিত যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে তাদেরকে চিরতরে ক্ষমতা থেকে নামিয়ে জনগনের ক্ষমতা জনগনের কাছে ফিারয়ে দেয়া হবে। এটিই খালেদা জিয়ার আহ্বান। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জেলায় জেলায় জনসভা করবেন আর বেগম খালেদা জিয়াকে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি দিবেন না। এটা কোন ধরনের গণতন্ত্র। এটি কি সামরিকতন্ত্র না গনতন্ত্র? আজ শনিবার দুপুরে শহরের মুনিগঞ্জ এলাকায় বাগেরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন
মোড়েলগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে নিখোঁজের দুই দিন পর নান্না শেখ (২৫) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নান্নাকে দুর্বৃত্তরা ধারলো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে নদীতে মরদেহ ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। তার গলা ছাড়াও পেটে ধারলো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত নান্না শেখ পেশায় গরু ও ছাগল ব্যবসায়ী। তিনি মোড়েলগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাইজোড়া এলাকার মৃত করিম শেখের ছেলে। আজ শনিবার দুপুরে মোড়েলগঞ্জের পানগুছি নদীর গাবতলা এলাকা থেকে ভাসমান অবস্থায় পুলিশ নান্নার মরদেহ উদ্ধার করে। গত ১১ মে থেকে নান্না শেখ নিখোঁজ ছিলেন।বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৃথক দু’টি অভিযান চালিয়ে তুষখালী বাজার ও বুড়িরচর গ্রাম থেকে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হল, উপজেলার তুষখালী গ্রামের পরিমল চন্দ্র বিশ্বাসের ছেলে পলাশ চন্দ্র বিশ্বাস (৩১), বুড়িরচর গ্রামের মৃত মুকুল তালুকদারের ছেলে জসিম তালুকদার (২৫) এবং বাগেরহাটের স্বপন মন্ডলের ছেলে সম্রাট মন্ডল (২২)। মঠবাড়িয়া থানা পুলিশ আজ শনিবার মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, পলাশ ও স¤্রাটকে ৫০ পিস এবং জসিমবিস্তারিত পড়ুন
বাগেরহাটে তিন বছরের শিশু ধর্ষণ শিকার ॥ আটক ১
বাগেরহাট প্রতিনিধি : কাঁঠাল খাওয়া ও মোবাইল দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে তিন বছরের শিশুকে ধর্ষণ অভিযোগেএক কিশোরকে আটক করেছে পুলিশ। বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের বড় পাইকপাড়া গ্রামে তিন বছরের এ শিশু ধর্ষনের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে শুক্রবার বাগেরহাট মডেল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটলে পরদিন বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের অভিযোগ ওঠা কিশোরের নাম শেখ আঃ রহমান বাবু (১৪)। সে বড় পাইকপাড়া গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে। শুক্রবার রাতে পুলিশবিস্তারিত পড়ুন
