পাইকগাছায় মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার লতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে রাধিকা গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বনশ্রী হালদারকে সভাপতি, চম্পা মন্ডলকে সম্পাদক ও আশালতা সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাছুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন, আ’লীগনেতা নির্মল চন্দ্র বৈদ্য, জগদীশ চন্দ্র মন্ডল, কুমারেশ মন্ডল, বিপুল বিশ্বাস, সুকুমার হালদার, নিউটন মিস্ত্রী, জগবন্ধু মন্ডল, সন্তোষ মন্ডল, দীলিপ রায়, রতœা মন্ডল, মিঠু বিশ্বাস ও প্রসাদ মন্ডল।
Please follow and like us:
« পাইকগাছায় সোস্যাল ইসলামী ব্যাংকে সম্মাননা ক্রেষ্ট প্রদান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মসজিদের জমি দখলের সহায়তার অভিযোগ || নাজিরপুরে এসিল্যান্ডের অপসারণের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ »
