প্রধান সূচি

Tuesday, May 9th, 2017

 

উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে পিরোজপুরে ৭ দিনব্যাপী উচ্চাঙ্গ সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রসাশক মোঃ খায়রুল আলম শেখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন, পিরোজপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জান্নাতুল ফেরদৌস। উল্লেখ্য ৭ দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৬৮ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়।


মসজিদের জমি দখলের সহায়তার অভিযোগ || নাজিরপুরে এসিল্যান্ডের অপসারণের দাবীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

ফিরোজ মাহমুদ, নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে মসজিদ ও মাদ্রাসার জমি দখলে সন্ত্রাসীদের সহায়তার করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) -এসিল্যান্ডের অপসারণের দাবীতে ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। জমি দখলের সময় স্থানীয়রা ৫ জন সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে। ব্যবসায়ীদের এ বিক্ষোভ সমাবেশে স্থানীয় জনসাধারণসহ মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ একাত্বতা প্রকাশ করে এসিল্যান্ডের বিভিন্ন ঘুষ-দুর্নীতি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বিক্ষোভ শেষে বিক্ষুব্দ জনতা উপজেলা ইউএনও’র কার্যালয় ঘেরাও করার জন্য রওয়ানা হলে নাজিরপুর থানা পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সরেজমিনে জানা গেছে, উপজেলার শ্রীরামকাঠী বন্দরে কেন্দ্রীয় জামেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার লতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে রাধিকা গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বনশ্রী হালদারকে সভাপতি, চম্পা মন্ডলকে সম্পাদক ও আশালতা সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাছুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বক্তব্য রাখেন, আ’লীগনেতা নির্মল চন্দ্র বৈদ্য, জগদীশ চন্দ্র মন্ডল, কুমারেশ মন্ডল, বিপুল বিশ্বাস, সুকুমার হালদার, নিউটন মিস্ত্রী, জগবন্ধু মন্ডল, সন্তোষ মন্ডল,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় সোস্যাল ইসলামী ব্যাংকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

পাইকগাছা প্রতিনিধি  : এসআইবিএল উচ্ছ্বাস ক্যাম্পেইন কর্মসূচীর আওতায় শাখার প্রতি কর্মকর্তা-কর্মচারী ভিত্তিক ডিপোজিট হিসাব সংখ্যা ও ডিপোজিটের পরিমাণ বৃদ্ধিতে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ সোস্যাল ইসলামী ব্যাংক পাইকগাছা শাখাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাখা কর্মকর্তাদের নিকট সোস্যাল ইসলামী ব্যাংকের পক্ষে অভিনন্দন ক্রেষ্ট প্রদান করেন ব্যাংকের পরিচালক আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার ও অপারেশন ম্যানেজার এসএম পারভেজ, এক্সিকিউটিভ অফিসার ও ইনভেস্টমেন্ট ইনচার্জ শেখ শফিকুল ইসলাম, মোঃ জাহিদুর রহমান, কামাল আহম্মেদ পারভেজ নেওয়াজ, মোঃ আব্দুল আহাদ, আব্দুল্লাহবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial