প্রধান সূচি

পিরোজপুরে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে ১৫৪তম রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি ব্যাপক সফলতা পেয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা স্টেডিয়াম সংলগ্ন নিজ কার্যালয়ে আলোচনা সভায় শেষ হয়।

আলোচনা সভায় জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা ইকবাল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটের কার্যনির্বাহী সদস্য এম এ রব্বানী ফিরোজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিটের যুব প্রধান এজাজ শিকদার, উপ-যুব প্রধান-১ জামিল আহম্মেদ খানসহ বিভিন্ন স্কুল ও কলেজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, শিক্ষার্থী ও ইউনিটের সকল বিভাগের স্বেচ্ছাসেবকবৃন্দ।

আলোচনা সভা শেষে ইউনিটের যুব সদস্যদের আয়োজনে প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠানের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী কাজী বুশরা সুলতানা মৌ ১ম, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ সালাউদ্দিন ২য় ও আলামকাঠী পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোঃ রাতুল মোল্লা ৩য় স্থান অধিকার করে।

ইউনিট থেকে উদিয়মান স্বেচ্ছাসেবক হিসেবে পুরস্কৃত হয় সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ফয়সাল ইসলাম ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র যুবায়ের ইসলাম সোহাগ। ইউনিট থেকে সেরা স্বেচ্ছাসেবক হিসেবে পুরস্কৃত হন মোঃ তানভীর খান।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial