প্রধান সূচি

Monday, May 8th, 2017

 

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন ভান্ডারিয়া উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ

ষ্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করে শ্রদ্ধা নিবেদন করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু এবং সাধারণ সম্পাদক ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজের নেতৃত্বে সোমবার বিকেল ৩ টায় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছেন এবং জাতির পিতার সমাধি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এ সময় ভান্ডারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান (নিপু), সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ মান্নানবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠী পৌর মেয়র ও ৪ ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরের স্বরূপকাঠী পৌরসভার মেয়র ও ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে পিরোজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে উপজেলা বন কর্মকর্তা। স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা বন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেনকে মেয়রের রুমে ঢেকে নিয়ে মারধর করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। উপজেলা বন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বাদী হয়ে সোমবার এ মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মোঃ সাইফুজ্জামান শুনানি শেষে মামলাটি এফআইআর আকারে গ্রহণ করার জন্য স্বরূপকাঠী থানাকে নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল গোলপাতার আড়ালে সুন্দরবন থেকে এস এম সালাম রেজা নামেরবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ॥ স্বামী-শ্বাশুড়ি পলাতক

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রাম থেকে সোমবার সকালে আয়েশা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত গৃহবধূর স্বজনরা অভিযোগ করেছেন, স্বামীর পরকীয়ায় বাঁধা ও যৌতুকের দাবীকৃত টাকা না পেয়ে স্বামী ও শশুরবাড়ির লোকজন তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। আয়েশা বেগম দক্ষিণ বড়মাছুয়া গ্রামের জেলে রুহুল আমীনের স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী রুহুল আমীন পলাতক রয়েছেন। থানা ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর ভোলমারা গ্রামের আঃ হাসেম খানের মেয়ে আয়েশা বেগমের সাথে দক্ষিণ বড়মাছুয়া গ্রামের আঃ মান্নানের ছেলে রুহুলবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মাদ্রাসা ছাত্র অপহরণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় বাবুরহাট নুরানী ক্যাডেট হাফেজী মাদ্রাসার হাফেজী পড়ুয়া ছাত্র আবু কাশেম (৮)কে অপর এক মাদ্রাসার প্রধান শিক্ষক অপহরণ করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। সোমবার সকালে উপজেলার বাবুরহাট-সাপলেজা সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ বাকি বিল্লাহ্, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক বেল্লাল কাজী, সদস্য মোঃ ইব্রাহীম হোসেন, শিক্ষক এনামুল হক প্রমুখ। সভায় বক্তারা অভিযোগ করেন, খেতাচিরা গ্রামের জেলে নাসির মোল্লার হাফেজী পড়ুয়া পুত্র আবু কাশেম  গত ২ মে মাহফিল শোনার জন্য খেতাচিরা হাজী জয়নায় আবেদীন নুরানী কওমি মাদ্রাসায় গেলে ওই মাদ্রাসার প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের আয়োজনে ১৫৪তম রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি ব্যাপক সফলতা পেয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা স্টেডিয়াম সংলগ্ন নিজ কার্যালয়ে আলোচনা সভায় শেষ হয়। আলোচনা সভায় জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা ইকবাল মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ আলম। বিশেষবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন এর বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন (কে.জি) স্কুলের ২দিন ব্যপি ১২তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা সোমবার সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ শেষে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু হয়। ২ দিন ব্যপি অনুষ্ঠানে ৪০টি ইভেন্টে স্কুলের প্লে, নার্সারী গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৭০জন প্রতিযোগি অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরনী সভায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জেপিরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে সড়কে ডিম ভেঙ্গে পোল্ট্রি ব্যবসায়ীদের প্রতিবাদ

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে সড়কে ডিম ভেঙ্গে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছে উপজেলার পোল্ট্রি খামার ব্যবসায়ীরা। পোল্ট্রি খাবারের মাত্রারিক্ত মূল্য বৃদ্ধি হয়ে ডিমের মূল্য হ্রাস পাওয়ায় পোল্ট্রি খামারকে ধংসের হাত থেকে রক্ষার জন্য খামারীরা এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন। সোমবার সকালে স্বরূপকাঠি উপজেলা পরিষদ চত্ত্বরে পোল্ট্রি ফার্ম এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্ত্যব্যে রাখেন, আহবায়ক মোঃ নজরুল ইসলাম, মোঃ নাসির তালুকদার, মোঃ রুহুল আমীন, মোঃ হান্নান সিকাদার, মোঃ কামরুল প্রমুখ। সভায় বক্তারা উপজেলাসহ দেশের পোল্ট্রি ফার্মের প্রতিবন্ধকতা তুলে ধরে পোল্ট্রি ব্যবসাকে ধসের হাত থেকেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মধ্যযুগীয় কায়দায় কলেজ ছাত্রকে নির্যাতন

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মধ্যযুগীয় কায়দায় এক কলেজ ছাত্রকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নির্যাতনকারীকে আটক করেছে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, রবিবার বিকেলে উপজেলার ইন্দুরকানী গ্রামের ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে কথার কাটাকাটিতে এক পর্যায়ে আলতাফ হোসেন সিকদার ও তার বোন পাখি বেগম ক্ষিপ্ত হয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ইন্দুরকানী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ শাহরিয়ার হোসেন (১৮) কে লোহার নিড়ানী, দাও ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। তাদের আঘাতে কলেজ ছাত্র মাটিতে লুটিয়ে পড়লে মুমূর্ষ অবস্থায় তার স্বজনরা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial