প্রধান সূচি

বাগেরহাট ট্রাক ট্যাংলোরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থাগিত

 

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলা ট্রাক ট্যাংলোরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থাগিত করা হয়েছে।শনিবার জেলা ট্রাক ট্যাংলোরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তা বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি না হওয়া পর্যন্ত সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থাগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সদর উপজেলা কমিটির সদস্যরা কমিটির কার্যাক্রম স্থাগিত হওয়ার পর গাড়ি চালকদের কাছ থেকে চাঁদা নেয়া ও ট্রাক চালকদের মারপিট করার কারনে জেলা কমিটির পক্ষ থেকে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সদর উপজেলা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থগিত করা হয়। তারপরও ইউনিয়নের সদস্যরা সদর উপজেলা যাত্রাপুর বাজার, সিএন্ডবি বাজার, শ্রীঘাট, বারাকপুর বাজার, মাজার এলাকা, দড়াটানা ব্রিজের ওপার ও মুনিগঞ্জ ব্রিজের কাছে মাঝিডাঙ্গা এলাকায় ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করছে। এমনকি চাঁদা না দিলে চালকদের মারপিট করা হচ্ছে। এ অবস্থায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial