প্রধান সূচি

Saturday, May 6th, 2017

 

সাঈদীর রিভিউ শুনানি চলতি সপ্তাহেই

কন্ঠ ডেস্ক : জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের বিরুদ্ধে করা দুটি রিভিউ শুনানি চলতি সপ্তাহেই হবে। ১৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অবকাশ শেষে সপ্তাহের প্রথম দিন আজ রবিবার থেকে বিচারপ্রার্থী ও আইনজীবীদের পদচারণায় সরব হতে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। কোর্ট খোলার পর গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার সাথে আমৃত্যুকারাদন্ড প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর দন্ড থেকে খালাস চেয়ে সাঈদীর এবং দন্ড বাড়িয়ে রাষ্ট্রপক্ষের করা রিভিউ শুনানি, এরশাদের সাজার বিরুদ্ধে করা আপিলের রায়, নি¤œ আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন নিয়ে আপিল, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল,বিস্তারিত পড়ুন


ইনানী বিচে খালি পায়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী

কন্ঠ ডেস্ক : কক্সবাজারের ইনানী বিচে খালি পায়ে হেঁটেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি সমুদ্র সৈকতে হাঁটতে নামেন। এ সময় প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল। এর আগে শনিবার বেলা ১১টার দিকে বে ওয়াচ রিসোর্টের সামনে সৈকতের বেলাভূমির মঞ্চ থেকে কক্সবাজার-টেকনাফ ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন এর আগে সকাল ১০টায় বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ মেঘদূতে চেপে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পর বিমানবন্দরে বড় আকারের উড়োজাহাজ চলাচল উদ্বোধন করেন তিনি। এরপর শেখ হাসিনা ইনানী সৈকতে যান।


দুর্বৃত্তদের হামলায় সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষক আহত

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সন্তোস কুমার মজুমদার দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে পিরোজপুর শহরতলীর কুমারখালী এলাকায় ৫/৬ জন দুর্বৃত্ত শিক্ষক সন্তোস মজুমদারের উপর হামলা করে তাকে মারধর করে। হামলাকারীরা তার চোখ ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিলঘুষি এবং জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসারত স্কুল শিক্ষক সন্তোষ মজুমদার জানান, শুক্রবার রাত ৯ টার দিকে তিনি কুমারখালী এলাকার সাঈদ খানের ছেলেকে প্রাইভেট পড়িয়ে ঐ বাসা থেকে বের হয়ে শহরে আসছিলেন।বিস্তারিত পড়ুন


সুন্দরবনে বনদস্যু ‘বড় ভাই বাহিনী’র দুই সদস্য আটক || আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের জোংড়ার খাল এলাকা থেকে বনদস্যু ‘বড় ভাই বাহিনী’র দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। বনদস্যু দমনে শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের  মোংলার পশুর নদী সংলগ্ন জোংড়ার খালে বিশেষ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় র‌্যাব সদস্যরা বাইনোকুলারের মাধ্যমে বনের মধ্যে দস্যুদের অবস্থান ও আনো-গোনা টের পায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা বনে ভিতর প্রবেশ করামাত্র দস্যুরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বড় ভাই বাহিনীর দুই সদস্য খলিল শেখ (৩২) ও নজরুল ইসলাম মোল্লা (৪২)কে আটক করা হয়। এদের বাড়ী বাগেরহাটের রামপালের সুলতানিয়া ও কালিকাপ্রসাদবিস্তারিত পড়ুন


চন্ডিপুরে গণহত্যা দিবস পালিত || ৪৭ বছরেও নির্মিত হয়নি স্মৃতিসৌধ

  ইন্দুরকানী প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৬ মে চন্ডিপুর ৪৬তম গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার ইন্দুরকানী ও মোড়েলগঞ্জ উপজেলার সীমানায় বলেশ্বর নদের পশ্চিম তীরে গণহত্যা দিবস উপলক্ষে স্থানীয় দিবস উৎযাপন কমিটির উদ্যোগে শহীদদের স্মৃতিতে মাল্যদান, র‌্যালী, শহীদ স্মরণে আলোচনা, মেলা ও কীর্ত্তণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোক এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে এক মিলন মেলায় পরিনত হয়। ১৯৭১ সালের এই দিনে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ২ কিলোমিটার দূরে বলেশ্বর নদীর তীরে হিন্দু অধ্যুষিত পুর্ব চন্ডিপুর এলাকায় পাক বাহিনী সশস্ত্র হামলা করে কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, নাট্যকার, শিক্ষকসহবিস্তারিত পড়ুন


মোড়েলগঞ্জে জমি-জমা নিয়ে সংঘর্ষ || নিহত ১ : আহত ৫

  বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে এক সংঘর্ষে ছরোয়ার শেখ (৪৫) নামের এক চিংড়ি ঘের ব্যবসায়ী নিহত ও ৫ জন আহত হয়েছে। শনিবার সকাল ৯ টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুই ভাইসহ অন্যদের বাগেরহাট হাসপাতালে ভর্তির জন্য আনা হলে বেলা সাড়ে ১০ টার দিকে ছরোয়ার শেখের মৃত্যু হয়। নিহত ছরোয়ার শেখ (৪৫) মধ্যপুর গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে। একই ঘটনায় নিহদের বড় ভাই আব্দুর রশিদ শেখের অবস্থা আশংকাজনক বলে বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকবিস্তারিত পড়ুন


বাগেরহাট ট্রাক ট্যাংলোরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থাগিত

  বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা ট্রাক ট্যাংলোরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যক্রম স্থাগিত করা হয়েছে।শনিবার জেলা ট্রাক ট্যাংলোরী কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার তা বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি না হওয়া পর্যন্ত সদর উপজেলা কমিটির সকল কার্যক্রম স্থাগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সদর উপজেলা কমিটির সদস্যরা কমিটির কার্যাক্রম স্থাগিত হওয়ার পর গাড়ি চালকদের কাছ থেকে চাঁদা নেয়া ও ট্রাক চালকদের মারপিট করার কারনে জেলা কমিটির পক্ষ থেকে পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগেবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত ॥ আহত-৩

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া সড়কে আজ শনিবার সকালে একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে মঠবাড়িয়া উপজেলার তুষখালী কলেজের কাছে দুইজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলে একজন ও অন্যজন বরিশাল নেয়ার পথে ভান্ডারিয়া এলাকায় নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হাসপাতালে চিকিৎসাধীন সেতারা বেগম জানান, চরখালী থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা মাহিন্দ্রটি শনিবার সকাল ৮ টার দিকে তুষখালী বাজার অতিক্রম করে তুষখালী কলেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে একটি তাল গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে মাহিন্দ্র যাত্রী মাওলানা আব্দুস সালাম হাওলাদার ঘটনাস্থলেইবিস্তারিত পড়ুন


প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন-২০১৭ || মঠবাড়িয়ায় নব-সরকারী শিক্ষকদের বর্জন!

  মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে ঘোষিত তফসিল প্রচার-প্রচারনা ছাড়াই এক তরফা ও গোপনে ঘোষনা করার অভিযোগ করেছেন নব-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক শিক্ষকরা। কোন মাইকিং, পোষ্টারিং, হ্যান্ডবিল ছাড়াই নির্বাচন তফসিল ঘোষণা করায় অনেক শিক্ষক তাদের ইচ্ছা থাকা সত্বেও নির্বাচনে অংশ গ্রহণ করতে পারেন নি। ওই নির্বাচনকে কেন্দ্র করে নব-সরকারী শিক্ষকরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। বঞ্চিত শিক্ষকরা নির্বাচন কমিশন ও পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত রায়ের কাছে লিখিত অভিযোগ করে ওই তফসিল বাতিল করে পুণরায় নতুন তফসিল ঘোষণা করে নির্বাচনের দাবী করেন।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় ১৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলার ধানীসাফা এলাকায় অভিযান চালিয়ে ১৩২ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রাসেল উপজেলার ধানীসাফা গ্রামের হযরত আলী হাওলাদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, রাসেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial