পিরোজপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখা। ‘মুক্তির মুলমন্ত্র-ইসলামী শাসনতন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে সংগঠনের জেলা কার্যালয় মিলনায়তনে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি এইচ. এম. জিয়াউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মদ ছাইফুল ইসলাম।
দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, জাতীয় শিক্ষক ফোরাম পিরোজপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ হাফিজ উদ্দিন, পিরোজপুর জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ শেহাব উদ্দিন কাশেমী, সদর থানা শাখার সভাপতি মাওলানা মোঃ ইয়াহ ইয়া প্রমুখ।
