Friday, May 5th, 2017
সুন্দরবনের চোরাই কাঠ আটকের জের || স্বরূপকাঠীতে বন কর্মকর্তা লাঞ্ছিত
ষ্টাফ রিপোর্টার : সুন্দরবনের চোরাই কাঠ আটকের ঘটনা নিয়ে স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলা বন কর্মকর্তাকে প্রাননাশের হুমকিসহ দৈহিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, এক মাস আগে জেলার স্বরূপকাঠী উপজেলায় বন বিভাগ কর্তৃক সুন্দরীকাঠসহ সুন্দরবনের অবৈধ বনজ সম্পদ আটক করায় স্থানীয় কাঠ পাঁচারকারী সিন্ডিকেটের মদদে বৃহস্পতিবার স্থানীয় প্রভাবশালীরা এ ঘটনা ঘটায়। ভুক্তভোগী স্বরূপকাঠী উপজেলার বন কর্মকর্তা সাজ্জাদ হোসেন অভিযোগ করে জানান, গত ৭ এপ্রিল কোষ্টগার্ড সদস্যদের সহায়তায় উপজেলার কৌড়িখাড়া বিসিক এলাকার খালে গোলপাতাবাহী একটি নৌকা সন্দেহ হলে তা আটক করা হয়। আটকের পর ঐ নৌকায় তল্লাশী চালালে গোলপাতার নিচেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার : সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখা। ‘মুক্তির মুলমন্ত্র-ইসলামী শাসনতন্ত্র’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে সংগঠনের জেলা কার্যালয় মিলনায়তনে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পিরোজপুর জেলা শাখার সভাপতি এইচ. এম. জিয়াউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মদ ছাইফুল ইসলাম। দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা নিয়ে এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের বরিশালবিস্তারিত পড়ুন
এরশাদের নেতৃত্বে ৭০ দলের ‘সম্মিলিত জাতীয় জোট’
কন্ঠ রিপোর্ট : রবিবার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক জোটের। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই রাজনৈতিক জোটের সদস্য দল ৭০টি। তবে জোটের একমাত্র নিবন্ধিত দল হচ্ছে উদ্যোক্তা জাতীয় পার্টিই। সম্মিলিত জাতীয় জোট- ইউএনএ নামক এই জোটের একটি দলেরও নিবন্ধন নেই। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এন্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় জানান, ৭ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তবে শুরু থেকেই প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান এর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস,বিস্তারিত পড়ুন
মহাকাশে ছুটলো দক্ষিণ এশিয়ার স্যাটেলাইট
কন্ঠ ডেস্ক : দক্ষিণ এশীয় স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’ এর সফল উৎক্ষেপণ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ভারতের উদ্যোগে ২০১৪ সালে সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার সব দেশকে এই উপগ্রহে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পাকিস্তান ছাড়া সার্কের অন্যান্য দেশগুলো এতে যুক্ত হয়েছে। বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ‘জিএসএটি-০৯’ এর দ্বারা বাধাগ্রস্ত হবে না এমন তথ্য নিশ্চিত হওয়ার পর সাউথ এশিয়া স্যাটেলাইটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। স্যাটেলাইটটি উৎক্ষেপণ শেষে দক্ষিণ এশিয়ার ৭টি দেশের শীর্ষ নেতারা ভিডিও কনফারেন্সে যোগ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুক্রবার সন্ধ্যায় গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় কেটে ফেলা রাস্তা নির্মাণ করে দিলেন ইউএনও || দুই পরিবারের চলাললে স্বস্তি !
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার বড় শৌলা গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে প্রভাবশালীদের কেঁটে ফেলা রাস্তা পুনঃনির্মাণ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুক্রবার সকালে ইউএনও এস এম ফরিদ উদ্দিন স্থানীয় সাংবাদিকদের নিয়ে ওই কেঁটে ফেলা রাস্তা পুনঃনির্মাণ করেন। গত ২৬ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে উপজেলার বড় শৌলা গ্রামের হালিম ও তার ভাই শাহ আলম ফকির গং প্রতিবেশি কৃষক লতীফ ফকিরের দীর্ঘ ১৫ বছরের চলাচলের রাস্তা কেঁটে পানির ডোবার সাথে মিশিয়ে দেয়। এতে ওই দুটি কৃষক পরিবারের ৪ শিক্ষার্থীসহ ১৫ সদস্য গত ১২ দিন ধরে চলাচল করতেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে বজ্রপাতে মিরাদুল ইসলাম শেখের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরাদুল উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত আইয়ুব আলী সেখের ছেলে। জানা যায়, শুক্রবার সকালে নিহত মিরাদুল তার ছোট ভাই জাহিদুলকে নিয়ে বাড়ী সংলগ্ন জমিতে ধান কাটতে ছিল। সকাল সাড়ে ৮ টার দিকে গুড়ি-গুড়ি বৃষ্টির সময় বিকট শব্দে একটি বজ্রপাত হলে মিরাদুলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আশপাশের লোকজন মিরাদুলকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মিরাদুলের ৪ বছরের একটিবিস্তারিত পড়ুন
নাজিরপুরে গাঁজাসহ ইউপি সদস্য আটক || ভ্রাম্যমান আদালতে জরিমানা
নাজিরপুর প্রতিনিধি : জেলার নাজিরপুরে গাঁজাসহ সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য ফেরদৌস খান সোহাগকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ শামীম কিবরিয়া ওই ইউপি সদস্যকে ৩ হাজার টাকা জরিমানা করেন। জানা যায়, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে নাজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় উপজেলার দীঘিরজান এলাকা থেকে ইউপি সদস্য সোহাগকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা সহযোগিরা পালিয়ে যায়। ওই দিন রাত ১০ টার দিকে উপজেলা সহকারীবিস্তারিত পড়ুন
ব্রণের সমস্যায় লেবু
কন্ঠ ডেস্ক : এই গরমে ব্রণের সমস্যায় ভুগতে হয় বেশি। বিশেষ করে যাদের বাইরে বের হতে হয়। গরমে ধুলাবালি বেশি ওড়ে এ কারণেই ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণের কারণে মুখে দাগ পড়ে যায়। এ কারণে দেখতে খারাপ দেখায়। আপনিও কি এই সমস্যায় ভুগছেন? আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে লেবু। লেবু দিয়ে সহজেই ব্রণ ও ব্রণ’র দাগ দূর করতে পারেন আপনি- ১. সামান্য লেবুর রস তুলোয় করে ব্রণের উপর লাগিয়ে রাখুন। মিনিট ১০ অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এটা করলে আশানুরূপ ফল পাবেন। ২.বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে এসএসসি পরীক্ষায় ফেল করে বিষ পানে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
স্বরূপকাঠী প্রতিনিধি : এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাহমুদা আকতার (১৬) এবং শিপ্রা সমদ্দার (১৬) নামে দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মাহমুদা আকতার উপজেলার রাহুতকাঠি গ্রামের মোঃ মাহবুবের মেয়ে এবং শিপ্রা সমদ্দার বানারীপাড়ার তেতলা গ্রামের সাগর সমদ্দারের মেয়ে। বৃহস্পতিবার রাতে মাহমুদা ও শিপ্রা তাদের নিজ নিজ বাড়িতে বসে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে মাহমুদার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। মাহমুদা আকতার নেছারাবাদেরবিস্তারিত পড়ুন
দুর্যোগ বিষয়ক শিক্ষা সফরে ইন্দুরকানীর পিআইও’র তুরস্ক সফর
ইন্দুরকানী প্রতিনিধি : দুর্যোগ বিষয়ক শিক্ষা সফরে অংশগ্রহনের লক্ষে বাংলাদেশের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম তুরস্ক সফরের সুযোগ পেয়েছেন। জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের তুরস্কে দুই সপ্তাহের শিক্ষা সফর আগামী ৭ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই শিক্ষা সফরে দক্ষ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে ইন্দুরকানী উপজেলার শফিকুল ইসলাম অংশগ্রহনের সুযোগ পেয়েছে। তিনি ২০১১ সালের ১৮ আগষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে প্রথম চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে ইন্দুরকানী উপজেলায় ২০১৩ সালেরবিস্তারিত পড়ুন
