প্রধান সূচি

Friday, May 5th, 2017

 

দরিদ্রতার কাছে হেরে গেলেন নাজিরপুরে গৃহবধূ সুষমা

নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুরে দারিদ্র্যতার সাথে সংগ্রাম করে হেরে গেলেন গৃহবধূ সুষমা সিকদার। দু’সন্তানের মধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দিতে গিয়ে ঋণের বোঝা দিনদিন ভারী হতে থাকলে সুখের সংসারে চরম অভাব বাসা বাধতে শুরু করে। এ অভাবকে চিরতরে মুক্তি দিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুষমা সিকদার (৩৫)। বৃহস্পতিবার বিকেলে উপজেলা দেউলবাড়ী দোবরা ইউনিয়নের গাওখালী গ্রামে এ ঘটনা ঘটে। সুষমা ওই গ্রামের হতদরিদ্র দিন মজুর বিমল সিকদারের স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গাওখালীবিস্তারিত পড়ুন


নাজিরপুরে মুক্তিযোদ্ধাকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

নাজিরপুর প্রতিনিধি : নাজিরপুরে এক মুক্তিযোদ্ধাকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ওই মুক্তিযোদ্ধা উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীরামকাঠী-নাজিরপুর সড়কের ভীমকাঠী গ্রামের মধুমতি ফিশারীর সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই মুক্তিযোদ্ধা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্রীরামকাঠী বন্দরের ব্যবসায়ী প্রাণ কোম্পানীর ডিলার ও সততা বাণিজ্য ভান্ডারের স্বত্তাধিকারী আলহাজ্ব আলতাফ হোসেন বেপারী কোম্পানীতে টিটির মাধ্যমেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে গণমাধ্যম সপ্তাহ পালিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে র‌্যালি সমাবেশ ও আলোচনা সভার মধ্যদিয়ে গণমাধ্যম সপ্তাহ পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার উদ্যোগে স্থানীয় স্বাধীনতা উদ্যান থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ বাকী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, পৌর কাউন্সিলর আবুল হাসেম শিপন। সভায় বক্তব্য রাখেন, অংকুর সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শেখ কামালবিস্তারিত পড়ুন


পাইকগাছায় গাঁজাসহ দুই বিক্রেতা আটক

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ৫শ’ গ্রাম গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক মোঃ ফরুক মোড়ল (৩০) বান্দিকাটি গ্রামের হাফিজুর মোড়লের ছেলে ও ইমদাদুল সরদার (৩২) গদাইপুর গ্রামের শুকুর আলী সরদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শেখ মিরাজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বান্দিকাটী এলাকা থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ ফারুক ও ইমদাদুলকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে থানার ওসি এসএম জাবীদ হাসান জানিয়েছেন।  


এসএসসি পরীক্ষা || পাইকগাছায় বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে

  পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় এসএসসি পরীক্ষায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চেয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে রয়েছে। সরকারি বালিকা বিদ্যালয়ের চেয়ে বালক বিদ্যালয়ের পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা অনেক বেশি রয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৯৯ পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রাপ্ত ফলাফলে ৯৫ পরীক্ষার্থী কৃতকার্য হয়। যার গড় পাশের হার ৯৫.৯৬ %। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৩৭ জন, ‘এ-’ পেয়েছে ২২ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ১৬ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছে ৫ জন পরীক্ষার্থী। অপরদিকেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রের আত্মহত্যা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় এসএসসি পরীক্ষার ফেল করায় সাজু খাঁ নামে এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, সোনাতনকাটি গ্রামের ইবাদুল খাঁর ছেলে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সাজু খাঁ বৃহস্পতিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফেল করার খবর পেয়ে বাড়ি থেকে চলে যায়। এরপর সে আর রাতে বাড়িতে ফেরেনি, এমনকি সাজু তার ব্যবহত মোবাইল ফোনটিও বন্ধ রাখে। এদিকে শুক্রবার ভোরে বসতবাড়ী সংলগ্ন বাগানে স্থানীয় লোকজন আম গাছের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় সাজুর মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটক আসামী নজরুল ইসলাম হিরা (৪০) উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আদালতে দায়ের করা এক মামলায় নজরুল ইসলাম হিরার ৩ বছরের সাজা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম ও ওসি এসএম জাবীদ হাসানের নেতৃত্বে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হিরাকে আটক করে। আটক সাজা প্রাপ্ত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial