প্রধান সূচি

পাইকগাছায় কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ || বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা

 

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় এক ব্যক্তির বিরুদ্ধে কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চলতি বর্ষা মৌসুমে বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকায় এলাকাবাসী জনৈক মোসলেম গাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ করেছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকষ্ঠপুর সহ কয়েকটি গ্রামের পানি সরবরাহের একমাত্র মাধ্যম হচ্ছে কপোতাক্ষ নদ। একই এলাকার মৃত নাজেম গাজীর ছেলে মোসলেম গাজী ভুয়া বন্দোবস্তের নামে শ্রীকণ্ঠপুর গ্রামের সরদারপাড়া সংলগ্ন কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ করছে। ফলে এলাকার একমাত্র পানি সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। এ ব্যাপারে এলাকাবাসী গত মঙ্গলবার সকালে মোসলেম গাজীর বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনকে নির্দেশ দিয়েছেন বলে জানাগেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial