প্রধান সূচি

Wednesday, May 3rd, 2017

 

মঠবাড়িয়ায় মাংস ব্যববসায়ীকে জরিমানা

মঠবাড়িয়া প্রতিনিধি : মাংস বিহীন দিবসে অস্বাস্থ্যকর পরিবেশে ইমাম ছাড়াই ২টি গরু জবাই করায় মঠবাড়িয়ায় পৌর শহরের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা ও জবাইকৃত মাংস জব্দ করেছে পৌর প্রশাসন। আজ বুধবার সকালে কেএম লতীফ ব্রীজ সংলগ্ন কসাই জাহাঙ্গীর হোসেনকে এ জরিমানা করা হয়। জাহাঙ্গীর উপজেলার সবুজ নগর গ্রামের চাঁন মিয়ার ছেলে। মাংস দিবসে মাংস জবাই করবে না এবং অস্বাস্থ্যকর পরিবেশে জবাইকৃত মাংস বিক্রি করবে না এই মর্মে বারবার মুচলেখা দিলেও জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে এ ব্যবসা চালিয়ে আসছিল। জব্দকৃত ৬০ কেজি মাংস মিরুখালী একটি মাহফিলে দান করা হয়েছে। এসময় উপস্থিতবিস্তারিত পড়ুন


পাইকগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ও জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি বি. সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুর জাতীয় বাজেট ২০১৭-১৮ প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর পিরোজপুরে জেলা কমিটির উদ্যোগে পুরাতন ডিসি অফিস ভবনে বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সুপ্র জেলা কমিটির সভাপতি গৌতম রায় চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনা সভায় মূল আলোচনাপত্র উপস্থাপনা করেন সুপ্র জেলা কমিটির সম্পাদক মইনুল আহসান মুন্না। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরশেদ স্মৃতি শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতুল ব্রক্ষ্ম। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি, চেম্বার অব কমার্সের সহ-সভাপতিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে যুদ্ধাপরাধ মামলা || আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে তদন্তের নির্দেশ

  ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর আদালতে দায়েরকৃত মানবতা বিরোধী অপরাধের একটি মামলা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আজ বুধবার পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুজ্জামানের আদালত শুনানি শেষে মামলাটি আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের তদন্ত সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়ে মামলার নথিপত্র আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রেরণের আদেশ দেন। জেলার ইন্দুরকানী উপজেলার রামচন্দ্রপর গ্রামের মৃত জুলমত আলী খানের ছেলে আঃ মান্নান খানের বিরুদ্ধে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ, হত্যা, সংখ্যালঘুদের ধর্মান্তরিত করাসহ মানবতা বিরোধী অপরাধের ১৯টি অভিযোগ এনে ১৯ এপ্রিল পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। রামচন্দ্রপর গ্রামেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে সন্ধ্যা নদীর ভাঙ্গনে বিলীন হচ্ছে মসজিদ ও ঘরবাড়ি

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলায় সন্ধ্যা নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়ে চিরাপাড়া ইউনিয়নের সুবিদপুরের বাদামতলা নামক স্থানে জামে মসজিদসহ ঘরবাড়ি ও দোকান বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, বাদামতলা খেয়াঘাট এলাকা জুড়ে বিরাট অংশে দেখা দিয়েছে অসংখ্য ফাটল। সুবিদপুরের সিদ্দিক জানান বাদামতলা লঞ্চ ঘাট এখন সন্ধ্যা নদীর মাঝখানে। ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাদামতলা লঞ্চ ঘাট, খেয়াঘাট, বাজার ও কয়েকশত বাড়ি ঘর। সুবিদপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, প্রতি বছরই সন্ধ্যা ও কঁচা নদীর ভাঙ্গনের কবলে পড়ে নদী তীরবর্তী গ্রামগুলো। গত ২০ বছরে সন্ধ্যার করাল গ্রাসে সুবিদপুরের কয়েকশবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ৯ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল শুরু

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় ঐতিহাসিক ভান্ডারিয়া বন্দর তাফসীর ময়দানে ইসলামী সমাজ কল্যাণ কমপ্লেক্স এর পরিচালনায় আগামী ১১ মে বৃহস্পতিবার পর্যন্ত ৯ দিনব্যাপী ৬৩তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ বুধবার থেকে শুরু হয়েছে। সূরাঃ আল-বাক্বারাহ ১৫৮নং আয়াত  থেকে ২২১নং আয়াত পর্যন্ত প্রতিদিন প্রথম ও দ্বিতীয় অধিবেশনে পর্যায়ক্রমে দেশের বিশিষ্ট যেসব আলেমগন আয়াত পেশ করবেন তারা হলেন, আলহাজ্ব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, হাসিবুর রহমান মাদানী, রাগিব হাসান, ইসমাইল হোসেন সিরাজী, মুস্তাক আহ্মদ, আব্দুল্লাহ আল সাবেরী, ইসমাইল হোসেন, ইয়াছিন নবীপুরী, মুফতি আব্দুল কুদ্দুস, মনিরুল ইসলাম, মুফতি জামাল উদ্দীন, জুবায়ের আহ্মদ, জাফরবিস্তারিত পড়ুন


টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

টুঙ্গিপাড়া প্রতিনিধি : জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক বিরোধী কার্যক্রম ও সরকারের বিভিন্ন উন্নয়ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভিডিও কনফারেন্স করেছেন। আজ বুধবার দুপুরে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান এর সাথে কথা বলেন। এরপর তিনি শিক্ষক আয়ূব আলী মোল্লা ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক  নুরুল আমীন চাঁন মিয়ার সাথে মত বিনিময় করেন। এ সময় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাসির উদ্দিন খোন্দকার, পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি :     বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। আজ বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাখেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার পংকজ চন্দ্রবিস্তারিত পড়ুন


পাইকগাছায় কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ || বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা

  পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় এক ব্যক্তির বিরুদ্ধে কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণের অভিযোগ উঠেছে। এতে চলতি বর্ষা মৌসুমে বিস্তির্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকায় এলাকাবাসী জনৈক মোসলেম গাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়–লী ইউনিয়নের শ্রীকষ্ঠপুর সহ কয়েকটি গ্রামের পানি সরবরাহের একমাত্র মাধ্যম হচ্ছে কপোতাক্ষ নদ। একই এলাকার মৃত নাজেম গাজীর ছেলে মোসলেম গাজী ভুয়া বন্দোবস্তের নামে শ্রীকণ্ঠপুর গ্রামের সরদারপাড়া সংলগ্ন কপোতাক্ষ নদে বাঁধ নির্মাণ করছে। ফলে এলাকার একমাত্র পানি সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারেবিস্তারিত পড়ুন


মোংলায় বিদেশী জাহাজ থেকে তুর্কি নাগরিকের লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :     বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়িয়া অবস্থানরত ক্লিংকারবাহী জাহাজ থেকে বিদেশী এক নাবিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের ময়না তদন্তের জন্য আজ বুধবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বিদেশী জাহাজ এমভি বলবান এর ক্যাপ্টেন ও অন্যান্য নাবিকদের উদ্ধৃতি দিয়ে জানান, ওই জাহাজে কর্মরত নাবিক শাকির (৫২) গত মঙ্গলবার ডিউটি শেষে রাত ৯ টার দিকে তার কেবিনে চলে যায়। রাতে কেবিনে বসে সে তার পরিবারসহ অন্যান্য লোকজনের সাথে মোবাইল ফোনে কথা বলে। এরপর সে আত্মহত্যা করে থাকতে পারেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial