বাগেরহাটে সিএসএস এর ওয়াস প্রকল্পের এ্যাডভোকেসি সভা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জেলা পর্যায়ে সিএসএস এর ওয়াস প্রকল্পের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জননের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিএসএস পরিচালক স্বাস্থ্য সাজ্জাদুর রহিম পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সাজর্ন ডাঃ অরুণ চন্দ্র মন্ডল ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নিবার্হী প্রকৌলশী এসএম শামীম আহমেদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ আহাদ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদন মোঃ আব্দুল বাকি তালুকদার, সদর উপজেলার ইউএইচ এন্ড এফপিও ডাঃ সমীর কান্তি পাল, ক্যাবে সভাপতি বাবুল সরদার, সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ, সিএসএসএর ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর রোবায়েদ করিম, ওয়াশ অফিসার মঞ্জিলা খাতুন, উন্নতি সরদার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএসএস ওয়াশ প্রকল্পের সমন্বয়কারী নান্টু গোপাল দে। সভায় জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, ব্র্যাকের প্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বাগেরহাটে সিএসএস এর ওয়াশ প্রকল্পে যে সকল কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে তা উল্লেখ করে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, এ ওয়াস প্রকল্পের আওতায় জেলার ৩টি এলাকায় সদর উপজেলার দেপাড়া, মোড়েলগঞ্জের দৈবজ্ঞহাটি এবং মোল্লারহাটের গাংনিতে প্রায় ২৬ হাজার পরিবার নিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে স্যানিটারি বিজেনেস বা এন্টারপেইনরদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্যানিটেশন কাভারেজ বৃদ্ধি এবং রেইনওয়াটার হার্ভেস্টিংকে কার্যকরী উপায়ে ব্যবহারের জন্য জনপ্রিয় করার উদ্যোগ নেয়া। এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে দেখা যায় যে, ইউনিয়ন পর্যায়ে পানি ও স্যানিটেশন খাতে সরকারি যে বাজেট আছে তার সঠিকভাবে ব্যবহারের উপর স্যানিটেশন কভারেজ এর সাফল্য নির্ভর করে। সে কারণে আলোচনা সভায় বক্তারা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং নির্বাচিত জনপ্রতিনিধিগণ তৃণমূল পর্য়ায়ে এই সরকারি নীতির সঠিক বাস্তবায়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
