প্রধান সূচি

বাগেরহাটে পৌরসভা কর্মকর্তা কর্মচারীদের মানবন্ধন

বাগেরহাট প্রতিনিধি :

সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবীকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন করেছে বাগেরহাট পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

বুধবার দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তারা সরকারের রাজস্ব খাত থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রথা চালুর জোর দাবী জানান। সেই সাথে দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা বিভাগীয় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি রঞ্জন কান্তি গুহ, বাগেরহাট পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি অজিত কুমার হালদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিঠু, পৌরসভার সচিব মোহাম্মদ রেজাউল করিম, সেলিম হাওলাদার, সরদার আব্দুস সালাম, আকুঞ্জি মিল্লাল হোসেন মিলু, জামসেদ আলী, সেলিম ফকির, দেলোয়ার হোসেন, আশীষ কুমার, সৌদী করিম, মোঃ বাবুল হোসেন, মিসেস সানজিরা বেগম, মিসেস ডালিয়া বেগম, সরদার সেলিম জাহাঙ্গীর, ইকবাল হোসেন, কৃষ্ণপদ পাল প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial