পাইকগাছা পৌর কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি পালন
পাইকগাছা প্রতিনিধি :
পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পিএফ, পেনশন-গ্রাচুইটি’র শতভাগ অর্থ বকেয়াসহ সরকারী কোষাগার থেকে প্রদান করার দাবীতে এক ঘন্টা কর্মবিরতি পালন করেছে পাইকগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর কার্যালয়ে ঘন্টাব্যাপী কর্মবিরতি পালন করা হয়। পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের স্থানীয় সভাপতি জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কলম বিরতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের খুলনা জেলা সভাপতি শেখ জিয়াউর রহমান, পৌর সচিব তুষার কান্তি দাশ, সাইদুর রহমান, উত্তম কুমার ঘোষ, মৃণাল কান্তি সানা, বিকাশ চন্দ্র ঘোষ, ইমদাদুল হক, কবিতা রানী গাইন, হেমেন্দ্রনাথ গাইন, মুজিবর রহমান, কৌশিক মন্ডল ও নূরুল ইসলাম।
বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে অবিলম্বে সরকারী কোষাগার থেকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবী জানান।
