অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহার পাইকগাছায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি :
খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সুভাষ চন্দ্র সাহা পাইকগাছা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। মতবিনিময় ও পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, সিএ গোলাম সরোয়ার, আব্দুল হাকিম, দিপংকর মন্ডল ও সাকিরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Please follow and like us:
« পাইকগাছার সোলাদানা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে মন্দিরের জায়গা দখল করে প্রভাবশালীর মৎস্য ঘের »
