Tuesday, April 25th, 2017
পিরোজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে মোঃ রাসেল শেখ নামের (৪২) এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। নিহত রাসেল শেখ ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক শেখের ছেলে এবং ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। সে পিরোজপুর শহরের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। রাসেল হত্যা ঘটনায় জড়িত থাকায় পুলিশ শহরের আদর্শ পাড়ার বাসিন্দা আবুল বাশার আকনের ছেলে পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদকে আটক করেছে। পুলিশ ও নিহতের আত্মীয় স্বজন সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৪ টার দিকে পিরোজপুর শহরেরবিস্তারিত পড়ুন
(Untitled)
ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানীতে ডাকাত আতঙ্কে উপজেলাবাসী নির্ঘুম রাত কাটিয়েছে। পুলিশ-জনতা রাত জেগে পাহাড়া দিয়েছে উপজেলার পাড়েরহাট বন্দরসহ বিভিন্ন বাজার ও এলাকায়। সোমবার গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে গণডাকাতির খবরে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার ৩ ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে মাইকিং করে এলাকাবাসীকে শতর্ক থাকাসহ পাহাড়ার থাকার অনুরোধ করেন। এ খবর শোনা মাত্রই উপজেলার পাড়েরহাট বন্দর, পত্তাশী, খেজুরতলা, বালিপাড়া, চন্ডিপুর, সাঈদখালী, কলারণ, বলেশ্বর বাজার, কালাইয়া, দক্ষিণ ইন্দুরকানী, ইন্দুরকানী বাজার, সেউতিবাড়ীয়া, লাহুরী বাজারসহ উপজেলাব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীকে সাথে নিয়ে ইন্দুরকানী থানা পুলিশ, পাড়েরহাট ফাঁড়ি, বৌডুবি অস্থায়ী পুলিশ ক্যাম্প ওবিস্তারিত পড়ুন
ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম খান, সহকারি প্রধান শিক্ষক আঃ হালিম, সাংবাদিকবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিএনপি নেতা ব্যারিষ্টার সরোয়ার
ইন্দুরকানী প্রতিনিধি : আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা ব্যারিষ্টার এম. সরোয়ার হোসেন ইন্দুরকানী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শণ করেছেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে এক হাজার টাকা করে ২৬ জনকে ২৬ হাজার টাকা সহযোগিতা দেয়ার কথা বলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি আঃ লতিফ হাওলাদার, সাবেক প্রচার সম্পাদক আলমগীর কবির মান্নু, যুবদল নেতা আঃ জলিল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
মোশারফ সভাপতি : আশরাফ সম্পাদক || চিতলমারীতে অটোরিক্সা-অটোটেম্পু ও মাহিন্দ্রা মালিক সমিতির নির্বাচন
চিতলমারী প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে অটোরিক্সা-অটোটেম্পু ও মাহিন্দ্রা মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবাল সকাল ১১ টায় শহীদ মিনার সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মোশারফ শেখ সভাপতি ও মোঃ আশরাফ শেখ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়। এ সময় আগামী তিন বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যেদের মধ্যে সহ-সভাপতি পদে মোঃ আইয়ুব শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলআমিন শেখ, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান ও কোষাধ্যক্ষ পদে কাজী লাবলু হোসেন নির্বাচিত হন। নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে দোকান ঘর দখল
ইন্দুরকানী প্রতিনিধি : জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর বাজারে সরকারী দলের লোকজনের সহায়তায় একটি মুদি দোকান লুটপাট করে দখল করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে চন্ডিপুর বাজারের প্রায় ৪০ বছরের একটি পুরাতন ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে একটি দল। এলাকা সূত্রে জানাযায়, ব্যবসা প্রতিষ্ঠানটি প্রায় ৪০ বছর ধরে ভোগ দখলে আছে আঃ ওয়াহেদ মাঝি। একই এলাকার মৃত আজাহারের বিক্রয়কৃত সম্পত্তি মজিবুল, মিজান, রুবেল, হেলাল এর নেতৃত্বে ৮/১০জন লোক মঙ্গলবার সকালে দোকানের তালা ভেঙ্গে ভারাটিয়া মুদি দোকানদার মাধব রায়ের দোকানটি দখলবিস্তারিত পড়ুন
ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতেই দুলাভাইকে খুন
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য শাহীন হত্যা মামলার প্রধান আসামী দুলাভাই নাজমুল হককে শ্বশুর বাড়িতে এনে কুপিয়ে খুনের ঘটনায় শ্যালক তুহিন সরদার (২২)কে আটক করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের তার নিকট আত্মীয় জাফর ফরাজীর বাড়ি থেকে তুহিনকে আটক করা হয়। ব্যবসায়ী নাজমুল খুনের ঘটনায় তার আপন সেঝ ভাই মিজানুর রহমান নিজাম বাদী হয়ে নাজমুলের শ্যালক তুহিন সরদারকে আসামী করে মঙ্গলবার বিকেলে একটি হত্যা মামলা দায়ের করেন। আটককৃত তুহিন উপজেলার বড়মাছুয়ার ঠুটাখালী গ্রামের আঃ রহমান সর্দার ওরফে কাঞ্চণ এর ছেলে।বিস্তারিত পড়ুন
ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা
মঠবাড়িয়া প্রতিনিধি : ঋণের বোঝা বইতে না পেরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে সোমবার নিতাই কর্মকার (৫৫) নামের এক দর্জি চালের পোকা নিধনের ঔষধ পান করে আত্মহত্যা করেছে। নিতাই কর্মকার মঠবাড়িয়া পৌর শহরের ৫নং ওয়ার্ডের টিএন্ডটি রোডের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা মৃত নারায়ন কর্মকারের ছেলে। পারিবারিক সূত্রে জানাগেছে, দুই সন্তানের জনক নিতাই কর্মকার এক সময় স্বর্ণালংকার তৈরির কাজ করতো। পরে দেনার দায়ে স্বর্ণের কাজ ছেড়ে দিয়ে দর্জির কাজ শুরু করেন। দর্জির কাজ করেও বিভিন্ন এনজিও থেকে নেয়া লোন বিভিন্ন লোকের কাছ থেকে ধার নেয়া টাকা পরিশোধ করতে তিনি ব্যর্থ হন। এনিয়েবিস্তারিত পড়ুন
সারা দেশে ৫৬০ মডেল মসজিদসহ ১৩ প্রকল্প অনুমোদন
কন্ঠ রিপোর্ট : সারা দেশে ৫৬০ মডেল মজসিদসহ ১৩ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৪০২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা। এর মধ্যে সরকারি ও সংস্থার নিজস্ব তহবিল থেকে ৯ হাজার ৬৭২ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১০ হাজার ৭৩০ কোটি টাকা ব্যয় করা হবে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে প্রেমিকার জন্য গাছে উঠে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলায় রাজীব সেন ওরফে রঞ্জি (২৮) নামে এক উম্মাদ প্রেমিক কথিত প্রেমিকাকে পাওয়ার জন্য গাছের মগডালে উঠে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে গাছ থেকে নামতে বাধ্য হয়েছে। আজ মঙ্গলবার সকাল এগারটার দিকে উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের সেন বাড়ীতে নিজ ঘরের রাস্থার পাশে একটি বড় চাম্বল গাছের উঁচুতে উঠে প্রেমিক রঞ্জিত আত্মহত্যার প্রস্তুতি নেয়। এ সময় প্রতিবেশীরা দেখে ফেললে তাদের ডাক চিৎকারে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর পেয়ে এসে রঞ্জিতকে ভুলিয়ে-বালিয়ে কৌশলে গাছ থেকে নামান। প্রেমিক রঞ্জিত ওয়ার্ডের সেনবাড়ীর মৃত বিমল সেনের ছেলে। রঞ্জিতের পরিবারের ভাষ্যবিস্তারিত পড়ুন
