প্রধান সূচি

(Untitled)

ইন্দুরকানী প্রতিনিধি :

জেলার ইন্দুরকানীতে ডাকাত আতঙ্কে উপজেলাবাসী নির্ঘুম রাত কাটিয়েছে। পুলিশ-জনতা রাত জেগে পাহাড়া দিয়েছে উপজেলার পাড়েরহাট বন্দরসহ বিভিন্ন বাজার ও এলাকায়। সোমবার গোয়েন্দার দেয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে গণডাকাতির খবরে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার ৩ ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে মাইকিং করে এলাকাবাসীকে শতর্ক থাকাসহ পাহাড়ার থাকার অনুরোধ করেন। এ খবর শোনা মাত্রই উপজেলার পাড়েরহাট বন্দর, পত্তাশী, খেজুরতলা, বালিপাড়া, চন্ডিপুর, সাঈদখালী, কলারণ, বলেশ্বর বাজার, কালাইয়া, দক্ষিণ ইন্দুরকানী, ইন্দুরকানী বাজার, সেউতিবাড়ীয়া, লাহুরী বাজারসহ উপজেলাব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীকে সাথে নিয়ে ইন্দুরকানী থানা পুলিশ, পাড়েরহাট ফাঁড়ি, বৌডুবি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও চন্ডিপুর পুলিশ ক্যাম্প পৃথক ভাবে এলাকা ভাগ করে পাহাড়া দেয়।

পত্তাশী ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সকল ইউপি সদস্য, চৌকিদার-দফাদার বিভিন্ন এলাকায় মহড়া দেয়। এভাবে সোমবার রাতে উপজেলাবাসীর নির্ঘুম রাত কাটে। তবে কোথাও কোন ডাকাতির ঘটনা ঘটেনি।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ ও গোয়েন্দাদের দেয়া তথ্যানুযায়ী সোমবার রাতে এ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ডাকাতির খবর পেয়ে স্থানীয় জনতা ও জনপ্রতিনিধিদের নিয়ে মাইকিং করে এলাকাবাসীকে শতর্ক করি এবং পুলিশ পাহাড়ার ব্যবস্থা করি।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial