Tuesday, April 25th, 2017
বাগেরহাটে চিংড়ি ঘেরে মড়ক দেখা দিয়েছে
মোঃ কামরুজ্জামান, বাগেরহাট : বাগেরহাটে অজ্ঞাত রোগে মড়ক দেখা দিয়েছে সাদা সোনা খ্যাত চিংড়ির ঘেরে। এতে দিশেহারা হয়ে পড়েছেন জেলার কয়েক লাখ বাগদা চিংড়ি চাষি। হঠাৎ করে দেখা দেয়া চিংড়ির মড়কে এরই মধ্যে জেলার কয়েক হাজার ঘেরের বাগদা চিংড়ি মরতে শুরু করেছে। চিংড়ি ঘেরে হটাৎ এই মড়কের কারণ বা রোগ সম্পর্কে জেলা মৎস্য বিভাগ নিশ্চিত করে কিছু বলতে না পারলেও চিংড়ি চাষীরা ধারনা করছে পানি স্বল্পতার কারনে চিংড়ি ঘেরে এ মড়ক দেখা দিয়েছে। এ অবস্থায় আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ও ষাটগুম্বুজ, ডেমা, যাত্রপুর, বেমরতা ইউনিয়নসহ রামপালবিস্তারিত পড়ুন
জাতীয় বাজেটে বিজ্ঞান শিক্ষায় বিশেষ বরাদ্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান
বাগেরহাট প্রতিনিধি : ২০১৭-১৮ অর্থ বছরে জাতীয় বাজেটে বিজ্ঞান শিক্ষায় বিশেষ বরাদ্ধসহ ৩টি দাবি জানিয়ে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাগেহাট ও কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান ক্লাবের সদস্যরা। মঙ্গলবার সকালে বাগেরাট জেলা শিক্ষা অফিসার ও কচুয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ছাত্র ছাত্রীদের দাবীর মধ্যে রয়েছে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি, বিজ্ঞান শিক্ষা ও গবেষনার জন্য সুনির্দিষ্ট খাত উল্লেখ করে বিশেষ বরাদ্ধ রাখা, দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে ও মাদ্রাসায় বিজ্ঞানাগারের সুবিধা বৃদ্বিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মন্দিরের জায়গা দখল করে প্রভাবশালীর মৎস্য ঘের
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নে মন্দিরের জায়গা দখল করে মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় বেমরতা ইউনিয়নের হিন্দু ধর্মামলম্বীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। এদিকে শ্রী শ্রী শীতলা খোলা নামে পরিচিত সার্বজনিন এ মন্দিরের দখলকৃত জায়গাটি ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন বেমরতা ইউনিয়নের বিমল কৃষ্ণ দাস নামের এক ব্যক্তি। জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে জানা গেছে, সদর উপজেলার বেমরতা ইউনিয়নে শ্রী শ্রী শীতলা খোলা নামে পরিচিত সার্বজনিন এ মন্দিরের ৩৯ একর জায়গা জোর করে দখল করে একই এলাকারবিস্তারিত পড়ুন
অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহার পাইকগাছায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি : খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সুভাষ চন্দ্র সাহা পাইকগাছা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন। মতবিনিময় ও পরিদর্শনকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, সিএ গোলাম সরোয়ার, আব্দুল হাকিম, দিপংকর মন্ডল ও সাকিরুলবিস্তারিত পড়ুন
পাইকগাছার সোলাদানা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার সোলাদানা ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে সোলাদানাকে সর্বপ্রথম ভিক্ষুক মুক্ত ঘোষণা করা হয়। ভিক্ষুকদের কর্মসংস্থান, পূনর্বাসন ও বাস্তবায়ন কর্মসূচীর আওতায় সম্পদ ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান সোলাদানা ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন। সোমবার সকালে সোলাদানা বাজার চত্ত্বরে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা নূর ইসলাম শিকদার, ইউপি সদস্য কল্যাণী মন্ডল, নাছিমা বেগম, জেসমিন সুলতানা,বিস্তারিত পড়ুন
পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের (২০১৭-১৮) অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট সভায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য প্রীতিলতা ঢালী, চঞ্চলা রানী মন্ডল, ডালিম রায়, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, দীপক মন্ডল, শিবপদ মন্ডল, নিরাপদ দফাদার, আশিষ কুমার হালদার, বিশ্বজিত রায়, সুপদ কুমার রায়, রনধীর মন্ডল, ইউপি সচিব ধীমান মল্লিক, সুশিলন শরিক প্রকল্পের টিম লিডার শিপক চন্দ্র দে, মাঠ সহায়ক আব্দুল ফাত্তাহ, আওয়ামী লীগ নেতা দীনেশ চন্দ্র রায়, নিরঞ্জন রায়, অনিল কৃষ্ণ মল্লিক, নারায়ন চন্দ্র রায়,বিস্তারিত পড়ুন
পাইকগাছায় উন্নত জাতের হাঁস-মুরগী ও গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে উন্নত জাতের হাঁস-মুরগী ও গবাদি পশু পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সোমবার বিকেলে শিববাটী আমিরুল কাগজি ট্রেনিং কলেজ মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প কর্মকর্তা মুরাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা এসএম ইয়াকুব আলী, জুনিয়র ইউনিট অফিসার মোঃ লুৎফর রহমান ও ফিল্ড অফিসার মোঃ আব্দুল মান্নান, চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন পশু চিকিৎসক গোলাম মোস্তফা। কর্মশালায় ৩নং এরিয়ার ২৭/৩২ নং কেন্দ্রের ৫০ জন নারী সদস্য অংশগ্রহণ করেন।
