প্রধান সূচি

স্কুলছাত্রীকে উত্যক্ত করার বাগেরহাটে দুই ইভটিজারের জেল জরিমানা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে মাসুদ রানা ও আশিকুর রহমান নামে দুই বখাটেকে দুই মাসের জেল ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দিয়েছে ভ্যাম্যমান আদালত।

সোমবার সকালে চিরুলিয়া স্কুল এন্ড কলেজে ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নূরুল হাফিজ এই রায় প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল হাফিজ জানান, চিরুলিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর এক ছাত্রীকে সদর উপজেলার গোপালকাঠি গ্রামের রুহুল আমিন এর ছেলে মাসুদ রানা ও একই এলাকার আঃ হাই শেখের ছেলে আশিকুল ইসলাম উক্ত ছাত্রীকে উত্যক্ত করায় দন্ড বিধি ৫০৯ ধারায় প্রত্যেককে দুই মাস করে জেল এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial