বাগেরহাটে পুলিশের উপস্থিতিতে জায়গা দখলের চেষ্টা
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পৌরসভার পূর্ব সরালিয়া এলাকায় সিভিল পোশাকে থানা পুলিশের উপস্থিতিতে মাহমুদা আক্তার খুকি নামের অসহায় এক মহিলার জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এমনই অভিযোগ করেন পূর্ব সরালিয়া গ্রামের মৃত মহিদুল ইসলামের স্ত্রী মাহমুদা আক্তার খুকি। এ সময় তিনি কান্না জড়িত কন্ঠে এ ঘটনার সুষ্ট তদন্ত পূর্বক বিচার দাবী করেন।
লিখিত বক্তব্য ও উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মোড়েলগঞ্জ পৌরসভার পূর্ব সরালিয়া এলকায় আমাদের ৩ অংশিদারের ২৫ শতক জমি রয়েছে। সম্প্রতি ওই জমির পাশ থেকে মোড়েলগঞ্জের সন্ন্যাসী গ্রামের জিয়াউদ্দিন জামান কিছু জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকে জিয়ার সন্ত্রাসী বাহিনী আমাদের ২৫ শতক জমির চেষ্টা চালায় এবং বিভিন্ন সময় জীবন নাশের হুমকী দিতে থাকে। এ ঘটনার জেরে গত শনিবার রাত ২ টার দিকে জিয়া উদ্দিনের নেতৃত্বে একই এলাকার শাহিন, নাছির উদ্দিন, সাইদুর রহমান, নুরুজ্জামান মাতুব্বর, মারুফ হোসেনসহ প্রায় শতাধিক লোক ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় ওই জমিতে থাকা আমাদের একটি টিনশেড বাড়ীতে ব্যাপক ভাংচুর চালিয়ে ঘরের মালামাল লুটপাট করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ধাড়ালো দায়ের কোপে আমার নাতি রবিউল ও তার স্ত্রী তানিয়া বেগম গুরুত্বর জখম হয়। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিৎকিসাধীন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, হামলার ঘটনার পরের দিন রবিবার সকালে মোড়েলগঞ্জ থানা পুলিশের দুইজন এসএসআই ও একজন কনেষ্টবলের সিভিল পোশাকে উপস্থিত থেকে জিয়ার সন্ত্রাসী বাহিনীকে সহযোগী করতে থাকে এবং ওই জমিতে এসে সিমানা পিলার বসিয়ে তার কাটার বেড়া দিতে থাকে। এসময় আমার পরিবারের লোকজন ও স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাস্থলে এসে ছবি সংগ্রহ করতে থাকলে পুলিশ সদস্যরা অবস্থা বেগতিক দেখে শটকে পড়ে।
ঘটনার ন্যায় বিচার পেতে ও জিয়া উদ্দিনের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে নিজ সম্পত্তি রক্ষা করতে অসহায় খুকি আক্তার প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
