পিরোজপুরে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন সেমিনার অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুরে আজ সোমবার ‘সামগ্রিক মান ব্যবস্থাপনার (টিকিউএম) মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক জেলা কাইযেন সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) এমডিএস রঞ্জিত কুমার সেন।
সেমিনারে মূল বিষয়বস্তুর কি-নোট উপস্থাপন এবং স্বাগত বক্তব্য রাখেন উপ সচিব এবং বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এম এ রাজ্জাক সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী তোফায়েল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ফখরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহম্মেদ মাঈনুল আহসান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান, উপ পরিচালক (সমাজসেবা) আল মামুন তালুকদার, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি বেতার প্রতিনিধি এডভোকেট মাহমুদ হোসেন, বাসস প্রতিনিধি গৌতম চৌধুরী, শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, কাউখালী উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর প্রমুখ।
সেমিনারে পিরোজপুর জেলার ২৪টি সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক অংশগ্রহণ করেন।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে জাপানী উন্নয়ন সংস্থা জাইকা’র কারিগরী সহায়তায় ৫ বছর মেয়াদী ‘কাইযেন’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ২৫টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের জেলা, উপজেলা ও পৌরসভার কর্মকর্তাদের জন্য দেশের ৬৪টি জেলায় সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে।
