ইমন প্রাথমিকে বৃত্তি পেয়েছে
ষ্টাফ রিপোর্টার :
ইমন-উল-ইসলাম প্রাথমিকে বৃত্তি পেয়েছে। ইমন পিরোজপুর পৌরসভার খুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার ভিত্তিতে সাধারণ গ্রেডে এ বৃত্তি লাভ করে।
ইমন-উল-ইসলাম পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এবং দৈনিক পিরোজপুর কন্ঠ’র সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু এবং রওশন আরা আক্তারের ছোট ছেলে। সে ২০১৬ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিত্র-৫ পেয়ে উত্তীর্ণ হয়।
ইমনের বড় ভাই রিমন-উল-ইসলাম ২০১৪ সালে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করে। রিমন ২০১৬ সালে ঢাকা নটেরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে বর্তমানে ঢাকার ইষ্ট ওয়েষ্ট ইউনির্ভারসিটিতে বিবিএ তে পড়াশুনা করছে। রিমন ও ইমন সকলের দোয়া প্রার্থী।
