Thursday, April 13th, 2017
ইমন প্রাথমিকে বৃত্তি পেয়েছে
ষ্টাফ রিপোর্টার : ইমন-উল-ইসলাম প্রাথমিকে বৃত্তি পেয়েছে। ইমন পিরোজপুর পৌরসভার খুমুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে মেধার ভিত্তিতে সাধারণ গ্রেডে এ বৃত্তি লাভ করে। ইমন-উল-ইসলাম পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি এবং দৈনিক পিরোজপুর কন্ঠ’র সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু এবং রওশন আরা আক্তারের ছোট ছেলে। সে ২০১৬ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিত্র-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ইমনের বড় ভাই রিমন-উল-ইসলাম ২০১৪ সালে পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি লাভ করে।বিস্তারিত পড়ুন
