প্রধান সূচি

বাগেরহাটে তাঁতী লীগ নেতার মৎস্য ঘের দখলের চেষ্টা : হামলায় মহিলাসহ আহত ৪

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামে বুধবার সকালে তাঁতী লীগ নেতা জাহিদ মল্লিক মৎস্য ঘের দখল করতে গেলে প্রতিপক্ষের হামলায় এক মহিলাসহ ৪ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি। হামলায় আহত ৪ জনকেই বাগেরহাট সদর হাসপাতালে চিৎকিসা দেয়া হচ্ছে। হামলায় আহতরা হল, বারুইপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সদস্য সচিব জাহিদ মল্লিক (৪০), তার স্ত্রী রিনা বেগম (৩০), তার স্কুল পড়–য়া ছেলে তারেক মল্লিক (১০) ও তাঁতী লীগ নেতা শহিদুল গাজী (৩৫)।

হাসপাতালে চিৎকিসাধিন বারুইপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সদস্য সচিব জাহিদ মল্লিক জানান, একটি মৎস্য ঘের নিয়ে একই এলাকার প্রতিপক্ষ সুজা বিশ^াসের ছেলে সবুজ বিশ^াসের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে সবুজ বিশ^াস, শান্ত বিশ^াস, ইউসুফ মোড়ল, জামির গাজী, রহমত গাজী, দবির মোড়ল ও মোস্তাইন মোড়লসহ অজ্ঞাত ২০/২৫ জনের একদল সন্ত্রাসী লাঠি ও দাসহ ধারালো অস্ত্র নিয়ে আমার একটি মৎস্য ঘের দখলের চেষ্টা চালায়। সন্ত্রাসীরা আমার মৎস্য ঘেরের ব্যবহৃত একটি ঘর ভেঙ্গে ফেলে এবং ঘেরের মাছ ধরতে থাকে। এসময় আমিসহ আমার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো দা নিয়ে আমাদের উপর ঝাপিয়ে পরে। তারা দা দিয়ে আমার মাথায় আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পরি। পরে সন্ত্রাসীরা আমার স্ত্রী রিনা বেগম, ছেলে তারেক ও চাচাতো ভাই শহিদুলকে লাঠি ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান খান বলেন, ঘের দখল নিয়ে মারপিটের ঘটনায় এখনও কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে তাঁতী লীগ নেতা জাহিদ মল্লিকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ। বুধবার বিকেলে জেলা তাঁতী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা এ হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টাš মূলক শাস্তির দাবী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial