প্রধান সূচি

Wednesday, April 12th, 2017

 

প্রাপতি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

ষ্টাফ রিপোর্টার : ওয়াসিফা হক প্রাপতি এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোহাম্মাদপুর প্রিপ্রারেটরী স্কুল এন্ড কলেজ থেকে ইংরেজী ভার্সনে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। প্রাপতি ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। তার জন্মস্থান পিরোজপুর জেলার শহর মাছিমপুর। প্রাপতি পিতা মোঃ ওবায়দুল হক পিন্টু পেশায় ব্যবসায়ী ও মাতা জিনাত পারভিন মুন্নি পেশায় গৃহিণী।


নাজিরপুরের ৩টি ইউনিয়নের নির্বাচন || হামলা-হাঙ্গামার কারণে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও ভোটারদের মধ্যে চরম উৎকন্ঠা

কন্ঠ রিপোর্ট : আগামী ১৬ এপ্রিল পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি দোবড়া এ দুটি ইউনিয়নের মেয়াদপূর্তি হওয়ায় এখানে সাধারণ নির্বাচন এবং শ্রীরামকাঠী ইউনিয়নের চেয়ারম্যানের মৃত্যুজনিত কারণে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার এ ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা সংঘর্ষের দিকে ধাবিত হওয়ায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পর্ন্ন নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সাধারণ ভোটারদের মাঝে দিন উৎকন্ঠা বাড়ছে। নির্বাচনের তফসিল থেকে শুরু করে ভালভাবে চলে আসা নির্বাচনীয় মাঠ গত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে ওঠেছে।বিস্তারিত পড়ুন


পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ত কাউখালীর মৃৎ শিল্পীরা

রবিউল হাসান রবিন, কাউখালী : পহেলা বৈশাখ উপলক্ষে ব্যস্ত পিরোজপুরের কাউখালীর মৃৎ শিল্পীরা। তৈরি করছেন নানা রকম মাটির পণ্য সামগ্রী। চাকা ঘুরিয়ে মাটিকে নরম করে নিপুণ হাতে তৈরি হচ্ছে পুতুল, গরু, ঘোড়া, হাতি, পাখি, মাছ, হাড়ি-পাতিল, মাটির ব্যাংক দেব-দেবতার মূর্তিসহ বাহারি সব সরঞ্জাম। প্রতি বছরই বৈশাখী মেলা উপলক্ষে তৈরি হয় দৃষ্টিনন্দন এসব জিনিস। যা ছোট বড় সব বয়সীদেরই দৃষ্টি আকর্ষণ করে। বৈশাখী মেলাকে সামনে রেখে দিনরাত এক করে কাউখালী উত্তর বাজারের মৃৎ শিল্পীরা তৈরি করছে সুন্দর সুন্দর মাটির জিনিস। এরই মধ্যে তৈরি কাজ শেষ হয়েছে এসব বাহারি মাটির জিনিসের এখনবিস্তারিত পড়ুন


তাহসিন প্রাথমিক সমাপনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে

ইন্দুরকানী প্রতিনিধি : দৈনিক সমকালের ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি শিক্ষক নেতা এম. আহসানুল ছগিরের জেষ্ঠ্য পুত্র তাহসিন বিন আহসান ২০১৬ সালের প্রাথমিক বৃত্তিতে ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার মা শাহনাজ পারভিন একজন গৃহিনী। তার ছোট ভাই তারিফ বিন আহসান (২ বছর)। সে ভবিষ্যতে একজন প্রশাসনিক কর্মকর্তা হতে চান। তাহসিন সকলের দোয়া প্রার্থী। তার সাফল্যের জন্য শিক্ষক পিতা-মাতা ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।


কাউখালীতে জেলের জরিমানা

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলার গাবখান নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে কার্ত্তিক মালো (৩৫) নামে এক জেলেকে ২ হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লাবণী চাকমা এ জরিমানা করেন। কার্ত্তিক মালো ঝালকাঠী জেলার কৃত্তিপাশা গ্রামের অনিল মালোর ছেলে। স্বরূপকাঠী নৌ-পুলিশে ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান হারুণ জানান, গাবখান নদীতে বুধবার ভোরে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে প্রায় ৮ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, চরগড়া ও বাধা জালসহ কার্ত্তিককে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা এবং উপজেলাবিস্তারিত পড়ুন


শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করনসহ বিভিন্ন দাবীতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন

বৈশাখী ভাতা, ৫% বর্ধিত বেতন, শিক্ষার্থীদের টিফিন, স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান এমপিভূক্ত ও শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করনের দাবীতে ঢাকার পুরানো পল্টন শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া। এ সময় মাধ্যমিক শিক্ষক সমিতির জাকির হোসেন, কলেজ শিক্ষক সমিতির সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, অধ্যক্ষ সেলিম মিয়া, মাদ্রাসা শিক্ষক সমিতির মাওলানা দেলোয়ার হোসেন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অধ্যক্ষ সেলিম ভূইয়া তার লিখিত বক্তব্যে বলেন শিক্ষক ও শিক্ষাকে বাঁচাতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করন ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জলাশয়ের মৎস্য চাষের ফলাফল প্রদর্শন

ষ্টাফ রিপোর্টার : দেশের জনগনের আমিষের ঘাটতি দূর করা এবং মাছের চাহিদা মেটানোর লক্ষে পিরোজপুর সদর উপজেলার জলাশয় থেকে মঙ্গলবার দুপুরে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মৎস্যচাষ প্রযুক্তি ও সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী কার্যক্রমের এ ‘মাঠ দিবস’ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। কদমতলা ইউনিয়নে জুজখোলার ভৈরামপুর গ্রামে প্রদর্শনীর পুকুর পারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হানিফ খান, সিনিয়র মৎস্যবিস্তারিত পড়ুন


পাইকগাছায় উন্নত জাতের নার্সারী ও ফল চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে নার্সারী ও ফল চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” প্রতিপাদ্য বিষয়ের উপর বুধবার বিকেলে মেলেক পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প কর্মকর্তা মুরাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা এসএম ইয়াকুব আলী, সিনিয়র ফিল্ড অফিসার খোদাবক্স সরদার, মেহেদী হাসান, ইয়াছিন আলী ও আরিফ বিল্লাহ। অনুষ্ঠনে উন্নত জাতের নার্সারী ও ফল চাষের উপর প্রশিক্ষণ প্রদান করেন বিএ ডি সি’র উপ-সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম। কর্মশালায়বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় অটিজম ও স্নায়ুবিকাশ বিষয়ক কর্মশালা

ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অটিজম ও স্নায়ুবিকাশ সমস্যা  কবলিত যুবদের প্রতি দায়িত্ববোধ সম্পর্কে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবেদ শাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, এরিক এর নির্বাহী পরিচালক মোঃ মাইদুল ইসলাম, ইউপি সদস্য হারুন অর রশিদ, নারী নেত্রী হাফিজা আক্তার লিপি। কর্মশালায় উপজেলার বিভিন্ন যুববিস্তারিত পড়ুন


বাগেরহাট আদর্শ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

বাগেরহাট প্রতিনিধি : বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার সাথে একাত্মতা ঘোষনা করে শিক্ষায় ডিজিটাল রূপদানে দেশব্যাপী নেটিজেন আইটি লিমিটেড ও বিজয় একত্রে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের প্রথম ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করলো বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। বুধবার দুপুরে শহরের স্বাধীনতা উদ্যানে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষনা করা হয়। নেটিজেন আইটি লিমিটেড এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial