Wednesday, April 12th, 2017
বাগেরহাটে তাঁতী লীগ নেতার মৎস্য ঘের দখলের চেষ্টা : হামলায় মহিলাসহ আহত ৪
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামে বুধবার সকালে তাঁতী লীগ নেতা জাহিদ মল্লিক মৎস্য ঘের দখল করতে গেলে প্রতিপক্ষের হামলায় এক মহিলাসহ ৪ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি। হামলায় আহত ৪ জনকেই বাগেরহাট সদর হাসপাতালে চিৎকিসা দেয়া হচ্ছে। হামলায় আহতরা হল, বারুইপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সদস্য সচিব জাহিদ মল্লিক (৪০), তার স্ত্রী রিনা বেগম (৩০), তার স্কুল পড়–য়া ছেলে তারেক মল্লিক (১০) ও তাঁতী লীগ নেতা শহিদুল গাজী (৩৫)। হাসপাতালে চিৎকিসাধিন বারুইপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সদস্য সচিব জাহিদ মল্লিক জানান,বিস্তারিত পড়ুন
পিরোজপুর আয়কর অফিসে রাজস্ব হালখাতার আয়োজন
ষ্টাফ রিপোর্টার : ”বকেয়া কর আদায় নয়, পরিশোধ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড দেশব্যাপী রাজস্ব হালখাতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বরিশাল কর অঞ্চল এর সকল আয়কর অফিসে আগামীকাল বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তিতে রাজস্ব হালখাতা অনুষ্ঠিত হবে। পিরোজপুর উপকর কমিশনারের কার্যালয়ের দায়িত্বরত সহকারী কর কমিশনার সুব্রত কুমার দে জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পিরোজপুর উপকর অফিস প্রাঙ্গণে রাজস্ব হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতা অনুষ্ঠানে করদাতাদের মিষ্টিমুখ করানো এবং বকেয়া কর পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। উক্ত হালখাতা অনুষ্ঠানে সম্মানিত করদাতাদের আমন্ত্রন জানানোবিস্তারিত পড়ুন
আজ জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২০তম মৃত্যু বার্ষিকী বুধবার
মঠবাড়িয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বাকশালের সাবেক চেয়ারম্যান ও ৫২’এর ভাষা সৈনিক জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় উপনেতা জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদ এর ২০তম মৃত্যু বার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠন দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া তার নিজ গ্রামের বাড়ি গুলিশাখালী মহিউদ্দিন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দিনব্যাপী কুরআন খালী, দোয়া মোনাজাতসহ পৃথক কর্মসূচীর গ্রহন করা হয়েছে। অপরদিকে সকালে ঢাকায় বুদ্ধিজীবী কবরস্থানে তার কবরে পুস্পমাল্য অর্পণ এবং ধানমন্ডি মরহুমের বাস ভবনে দিনব্যাপী কোরআন খানী,বিস্তারিত পড়ুন
