প্রধান সূচি

পিরোজপুর আয়কর অফিসে রাজস্ব হালখাতার আয়োজন

ষ্টাফ রিপোর্টার :
”বকেয়া কর আদায় নয়, পরিশোধ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ড দেশব্যাপী রাজস্ব হালখাতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় বরিশাল কর অঞ্চল এর সকল আয়কর অফিসে আগামীকাল বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তিতে রাজস্ব হালখাতা অনুষ্ঠিত হবে।
পিরোজপুর উপকর কমিশনারের কার্যালয়ের দায়িত্বরত সহকারী কর কমিশনার সুব্রত কুমার দে জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত পিরোজপুর উপকর অফিস প্রাঙ্গণে রাজস্ব হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতা অনুষ্ঠানে করদাতাদের মিষ্টিমুখ করানো এবং বকেয়া কর পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। উক্ত হালখাতা অনুষ্ঠানে সম্মানিত করদাতাদের আমন্ত্রন জানানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial