প্রধান সূচি

পিরোজপুরে জলাশয়ের মৎস্য চাষের ফলাফল প্রদর্শন

ষ্টাফ রিপোর্টার :

দেশের জনগনের আমিষের ঘাটতি দূর করা এবং মাছের চাহিদা মেটানোর লক্ষে পিরোজপুর সদর উপজেলার জলাশয় থেকে মঙ্গলবার দুপুরে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মৎস্যচাষ প্রযুক্তি ও সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রদর্শনী কার্যক্রমের এ ‘মাঠ দিবস’ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

কদমতলা ইউনিয়নে জুজখোলার ভৈরামপুর গ্রামে প্রদর্শনীর পুকুর পারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান হানিফ খান, সিনিয়র মৎস্য কর্মকর্ত তপন কুমার ব্যাপারী ও ইউপি সদস্য শামছুল হক এবং এলাকার মাছ চাষীরাসহ শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিবৃন্দ।

মৎস্যচাষী রিয়াজুল ইসলাম রিয়াদ ও সচিন কুমার বড়াল জানান, অফেরৎযোগ্য মাছ চাষের টাকা দিয়ে, মনোসেস্ক তেলাপিয়া, পাঙ্গাস, রুয়, কাতলা মাছ ও কার্প নার্সারী ছাড়ার পরে সুস্থতার জন্য চাষীরা নিয়মিত ভাবে জলাশয়ের দায়িত্বপ্রাপ্তকর্মী ও মৎস্য অফিসে নিয়মিত যোগাযোগ করেন।

মৎস্য কর্মকর্তা তপন কুমার ব্যাপারী জানান, ২০১৫-১৬ ইং আর্থিক সালে সদর উপজেলায় বাস্তবায়িত ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নে প্রদর্শনী খামার সমুহের মাছ উৎপাদন তথ্য, উপাত্ত প্রদান, মূল্যায়ন ও মতামত প্রদান বিষয়ক এ ‘মাঠ দিবস’ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও জানান, মাছ চাষের জন্য যাবতীয় কারিগরি সহয়তা প্রদান ও মাছের ওজন মাসে এক বার এবং জলাশয়ের পানি নিয়মিত পরীক্ষা করা হয়। এই সাফল্য জনক চাষাবাদের জন্য সদর উপজেলায় মোট ২ একর ১৫ শতক জমিতে ৬ জন চাষীকে ২ লক্ষ ১৫ হাজার টাকার সহাওয়াতা প্রদান করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial