পাইকগাছায় উন্নত জাতের নার্সারী ও ফল চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে নার্সারী ও ফল চাষের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক” প্রতিপাদ্য বিষয়ের উপর বুধবার বিকেলে মেলেক পুরাইকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে শাখা ব্যবস্থাপক মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রকল্প কর্মকর্তা মুরাদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা এসএম ইয়াকুব আলী, সিনিয়র ফিল্ড অফিসার খোদাবক্স সরদার, মেহেদী হাসান, ইয়াছিন আলী ও আরিফ বিল্লাহ। অনুষ্ঠনে উন্নত জাতের নার্সারী ও ফল চাষের উপর প্রশিক্ষণ প্রদান করেন বিএ ডি সি’র উপ-সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম। কর্মশালায় ৬নং এরিয়ার ৪১ ও ৪২নং কেন্দ্রের ২৫জন নারী ও ২৫জন পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় অটিজম ও স্নায়ুবিকাশ বিষয়ক কর্মশালা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে জলাশয়ের মৎস্য চাষের ফলাফল প্রদর্শন »
