প্রধান সূচি

বাগেরহাটে বাল্য বিয়ে দেওয়ার অভিযোগে বাবা-মায়ের জেল জরিমানা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে মাদ্রাসা পড়–য়া দশম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনকে বাল্য বিয়ে দেয়ার অভিযোগে বাবা ও মায়ের জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বাগেরহাট সদর উপজেলার কাশেমপুর গ্রামের বাকী বিল্লাহ’র মেয়ে মাদ্রাসা পড়–য়া ছাত্রী ফাতেমাকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল হাফিজ সোমবার দুপুরে এ আদেশ দেন।

বাগেরহাটে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুল হাফিজ বলেন, সোমবার সকালে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদা আক্তার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসিমুল হক বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধের এক সেমিনার করার উদ্দেশ্যে ডেমা মাদ্রাসায় যান। সেখানে গিয়ে জানতে পারেন পার্শবর্তী কাশেমপুর গ্রামের বাকী বিল্লার মাদ্রাসা পড়–য়া মেয়ে ফাতেমাকে বাল্যবিয়ে দেয়া হচ্ছে। এ খবর পেয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদা আক্তার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসিমুল হক মেয়ে ও মেয়ের বাবা মাকে নিয়ে আসেন।

বাল্য বিয়ে দেয়ার অভিযোগে মেয়ের বাবা বাকী বিল্লাহকে সাত দিনের বিনাশ্রম জেল এবং মা রেকসোনা বেগমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ফাতেমা খাতুন ডেমা হেদায়েতপুর আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। তার ক্লাশ রোল ১।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial